ভিন ডিজেলের সঙ্গে এখন নতুন কোনো ছবিতে কাজ করছেন না দীপিকা পাড়ুকোন। হলিউডে ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির ব্যাপক সাফল্য দীপিকাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। শোনা যাচ্ছে, শিগগিরই ভিন ডিজেলের সঙ্গে আবার জুটি বাধছেন তিনি।
কিন্তু দীপিকা জানালেন ভিন্ন কথা, ‘আপাতত তেমন সম্ভাবনা নেই। তবে এরকম হলে খুশিই হবেন তিনি।’
এদিকে বক্স অফিসে দারুণ সফল দীপিকা-ডিজেল জুটির প্রথম ছবি। এরই মধ্যে আয় করেছে প্রায় ২৭০০ কোটি টাকা।
ভিন ডিজেলের সঙ্গে বন্ধুত্বটা জমে উঠেছে বেশ। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির এই তারকা এরই মধ্যে দীপিকাকে হলিউডে পাকাপোক্ত হওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব পরামর্শ দিয়েছেন।
দীপিকার সাম্প্রতিক ব্যস্ততা সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবতী’ ছবি নিয়ে। এই ছবিতে দীপিকা ছাড়া আরও আছেন রনবীর সিং ও শহিদ কাপুর। হিন্দুস্থান টাইমস।









