চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিন্নধর্মী নাটকে বিটিভির ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০৫, মে ২০২১
বিনোদন
A A

আসছে ঈদে চারটি বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন। বিটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, সমাজের ভিন্ন ভিন্ন কয়েকটি ঘটনায় নির্মিত নাটকগুলো এই ঈদে বিটিভির দর্শকদের পূর্ণতা দিবে।

ঈদের আগের দিন রাত ৮টা বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী।

মাসুম রেজার রচনা এবং ঈমাম হোসাইনের প্রযোজনায় ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার, ডেভোরা সিলভিয়া সহ আরো অনেকে।

ঈদের ২য় দিন রাত ১০টা ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। এই নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম, ডেভোরা কুইয়া, তারিকুজ্জামান তপন, কাজী আল আমিন, মনিকা।

মাতিয়া বানু শুকুর রচনায় এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমানসহ আরও অনেকে। না

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুল ইসলামআফজাল শরীফআল মামুনডা. এজাজদিলারা জামানফারহানা মিলিবিটিভিমাতিয়া বানু শুকুমাহমুদ সাজ্জাদমিলি বাশারমোস্তাফিজুর রহমানরওনক হাসানশিরিন আলমসাবেরী আলমসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT