চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিডিওর চাকচিক্য যেন গানকে ছাড়িয়ে না যায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

২০০৮ সালে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-তে পঞ্চম স্থানে ছিলেন ইউসুফ আহমেদ খান। গান করেন সেমি ক্ল্যাসিক্যাল। তার বাবা ওস্তাদ ইয়াকুব আলী খান উচ্চাঙ্গ ও নজরুল সংগীত শিল্পী এবং প্রশিক্ষক এবং মা জোহরা হক। দুজনেই সংগীতের মানুষ। ছোটবেলা থেকে সুর-তালের সঙ্গে বেড়ে ওঠা ইউসুফ আহমেদ খানের।

আহমেদ ইমতিয়াজ বুলবুল, গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, আলী আকবর রুকু, শাখাওয়াত হোসেন মারুফের মতো সংগীতবিজ্ঞদের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে গানের পাশাপাশি তিনি চ্যানেল আইয়ের উপস্থাপক হিসেবে কাজ করছেন। আজ (১২ অক্টোবর) গায়ক ও উপস্থাপক ইউসুফ আহমেদ খানের জন্মদিন। এবারে জন্মদিনে প্রথম প্রহরে শিল্পী ইউসুফ আহমেদ খান ছিলেন গানের মধ্যে।

একটি বেসরকারি চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে গতরাতে তার জন্মদিনের কেট কাটা হয়। তিনি বলেন, জন্মদিনে নতুন করে কিছু চাওয়ার নেই। বাবা-মায়ের স্বপ্ন ছিল আমি বাংলাদেশের মূল ধারার সঙ্গে থেকে জীবনটা এগিয়ে নেব। সেই চেষ্টা করে যাচ্ছি। সবাই কাছে দোয়া চাই, আমি যেন আমার বাবা-মায়ের নাম উজ্জ্বল করতে পারি।

বর্তমানে গান ও উপস্থাপনা (গানে গানে সকাল শুরু) দুটো নিয়ে সময় কাটছে ইউসুফ আহমেদ খান। এই শিল্পী বলেন, বাবা-মায়ের পর যে কোনো অর্জন চ্যানেল আই এর জন্য। এটাই আমার প্রথম প্ল্যাটফর্ম। চ্যানেল আই সেরা কণ্ঠ থেকে বেরিয়ে অনেক সম্মান পেয়েছি। সম্মাননাও পেয়েছি। ‘লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৭’ সেরা গায়কের পুরস্কার পুরস্কার পেয়েছি।

একক ও মিশ্র একাধিক গানের অ্যালবাম হয়েছে শিল্পী ইউসুফ আহমেদ খানের। ‘একলা রাতের নদী’ নামে একটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এছাড়া বিষর্জনের ব্যথা, ফড়িং, রঙধনু এসব মিক্সড অ্যালবামেও গান করেছেন। কয়েকমাস আগে গাঙচিল থেকে মন খারাপের দিনে ও সকাল হলো না আমার নামে নতুন দুই গান প্রকাশ হয়েছে। এই গান দুটির মিউজিক ভিডিওর কাজ চলছে।

শিল্পী ইউসুফ আহমেদ খান বলেন, এখন অ্যালবামের কাজ কমিয়ে সিঙ্গেল কাজ বেশি হচ্ছে। সলো কাজ বেশি করছি। কিছুদিন আগে মারা গেছেন আলী আকবর রুকু স্যার। তার জীবনের শেষ কম্পোজিশন করা গানটি আমাকে দিয়ে গেছেন। ওসব গানের কাজ করছি। প্রিয়াঙ্কা গোপ, আবদুল হাদী স্যার এনাদের গানের সুর করার চেষ্টা করছি। পাশাপাশি স্টেজ শো করছি।

Reneta

তিনি বলেন, এখন মিউজিক ভিডিও বেশি চলছে। গানের যে কোনো ধারাকে সম্মান করি। ইউটিউব, অনলাইনের গুরুত্ব এখন অনেক বেড়ে গেছে। গান শোনার পাশাপাশি দেখারও বিষয় হয়েছে। আগে ছিল শুধু অডিও মিডিয়া। এখন হয়েছে অডিও ভিউজুয়্যাল মিডিয়া। এতে একটা শিল্প দাঁড়াচ্ছে। এটিকে আমি ইতিবাচকভাবে দেখি। তবে গান যেন গানের মতো থাকে। ভিডিওর চাকচিক্য যেন গানকে ছাড়িয়ে না যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউসুফ আহমেদ খানসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT