রাখাইন সম্প্রদায়ের অন্যতম একটি উৎসব জলকেলি। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে এ উৎসবে রাখাইন তরুণ-তরুণীরা মঙ্গলজল ছিটিয়ে আনন্দ উল্লাস করে।
রাজধানীর সবুজবাগের বাসাবোতে বুদ্ধ কৃষ্টি প্রচার সংঘ শনিবার জলকেলি উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রাখাইনদের জলকেলি উৎসবে তিনি বলেন, জঙ্গিবাদ দমনে আইন-শৃংখলাবাহিনী আগের চেয়ে এখন অনেক বেশি সক্ষম। সারাদেশেই নববর্ষের দিনটি সুন্দরভাবে পালিত হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
ভিডিওতে দেখুন জলকেলি উৎসবের অংশবিশেষ:








