চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিওতে মুমিনুল-নাসিরদের জয়

তামান্না তৃষাতামান্না তৃষা
১০:৫০ অপরাহ্ন ২৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

হংকংকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের আসর শুরু করলো স্বাগতিক বাংলাদেশ। সাইফ হাসান করেছেন ৫৭ রান। মুমিনুল-নাসিরের বোলিং দাপটে ৩৫ ওভারে ১২৫ রানে অলআউট হয় হংকং। জবাবে মাত্র ১৬ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের উদ্বোধনটা যতটা সাদামাটা ছিল, ঠিক তার উল্টো চিত্র ছিল মাঠে। ৫০ ওভারের ম্যাচের হাইলাইটস বাংলাদেশের ইনিংসে।

হংকংয়ের পতনের শুরুটা রাজুর এলবিডব্লিউ দিয়ে। নাসির আর মুমিনুলের ঘূর্ণি জাদুতে স্কোরবোর্ডে ১০০ উঠতেই ৬ অতিথি প্যাভিলিয়নে ফেরেন। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ করা বাবর হায়াতকে প্যাভিলিয়নে ফেরত পাঠান ক্যাপ্টেন মুমিনুল।

তবে হঠাৎই ‘বোলার’ মুমিনুল দেখা দিলেন ক্রিজে। দুই রানের ব্যবধানে দুই বোল্ড। সব মিলিয়ে তিন শিকার।

১০৭ রানে নাসির নেন নিজের তৃতীয় উইকেট আর ১২৫’এ রাহাতের বলে হংকং এর ইনিংস থামে।

ঘরোয়া ক্রিকেট মাতানো সাইফ হাসান এখানেও একাই একশো। নাজমুল হোসেন শান্তকে নিয়ে চার-ছক্কার ইনিংসে ব্যক্তিগত ৫৭ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি তরুণ।

Reneta

ইমার্জিং কাপ শুরুর আগেই শ্রীলংকায় ওয়ানডে দলে যোগ দেন অফ স্পিনার মেহেদী মিরাজ। ১৬ জনের দল থেকে এবার শ্রীলংকায় টি-টুয়েন্টি স্কোয়াড সাজানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের।

মঙ্গলবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গতবারের রানার্স আপ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিস্তারিত ভিডিওতে:

https://youtu.be/JYoChCE0bhY

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদ সদস্যদের আবাসন প্রস্তুতি শুরু হলেও নীরব মিন্টু রোডের মন্ত্রীপাড়া

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

রমজানের আগেই নতুন সরকারের শপথ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT