চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসমান অভিবাসী উদ্ধার অভিযানে মালয়েশিয়া

সাবরিনা হাসানসাবরিনা হাসান
১১:৩৯ পূর্বাহ্ন ২১, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ান  প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের নির্দেশের পর অভিবাসীদের খোঁজে আন্দামান সাগরে অভিযানে নেমেছে মালয়েশিয়ার নৌবাহিনীর ৪ টি জাহাজ। ভাসমান রোহিঙ্গা অভিবাসীদের উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়ে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অভিবাসী সমস্যা নিয়ে আগামী সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠেয় জরুরী বৈঠকে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমার।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সাগরে এখনও ভাসমান ৭ হাজার রোহিঙ্গা এবং বহু সংখ্যক বাংলাদেশী। প্রথমে তাদের ফিরিয়ে দিলেও এখন সাময়িক আশ্রয় দিতে রাজি হয়েছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এরকম অবস্থায় অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় এবং উদ্ধারে এগিয়ে আসার ইচ্ছা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ জানিয়েছেন, চরম ঝুঁকিপূর্ণ অভিবাসীদের বিষয়টি সমাধানের জন্য ইউএনএইচসিআর’র উদ্যোগে বহুজাতিক যে কোনো প্রচেষ্টায় নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহুজাতিক এই রোহিঙ্গা সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে চায় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র মাধ্যমে পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ উদ্বাস্তু রোহিঙ্গাদের পুনর্বাসন করতে চায়।

সাগরে আটকে থাকা অভিবাসীদের উদ্ধার ও জরুরি ত্রাণ সহায়তা দেয়ার ব্যাপারে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার যেনো একসঙ্গে কাজ করে, সে জন্য মিয়ানমার সরকারের প্রতিও আহবান জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের এরকম ইচ্ছার মধ্যে আন্দামান সাগরে ভাসমান শরণার্থীদের অনুসন্ধান এবং উদ্ধারে তার দেশের নৌবাহিনী ও কোস্টগার্ডকে নির্দেশ দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব  তুন রাজাক। এরপর সাগরে ভাসমান অভিবাসীদের উদ্ধারে অভিযানে নামে মালয়েশিয়ার নৌবাহিনীর ৪ টি জাহাজ।

রোহিঙ্গা অভিবাসন প্রত্যাশীদের সঙ্কট সমাধানে আলোচনা করতে মিয়ানমারে গেছেন মার্কিন উপ পরারাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। আরো আগে থেকেই সেখানে অবস্থান করছেন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রী।

Reneta

সাগরে ভাসা রোহিঙ্গাদের দায়িত্ব নিতে মিয়ানমার সরকার এর আগে অস্বীকৃতি জানালেও অভিবাসী সমস্যা নিয়ে আগামী সপ্তাহে থাইল্যান্ডের বৈঠকে অংশ নিতে রাজি হয়েছে মিয়ানমার।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কৃষিতে বিনিয়োগে অনন্য উদাহরণ ডা. সানোয়ার হোসেন

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT