বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশবরেণ্য ২০ জন নাগরিক এবং একটি প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই এই গৌরবের ইতিহাস সবাই জানুক। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অন্য ভাষাকে শেখার প্রয়োজন আছে কিন্তু নিজের ভাষা ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া মোটেও ঠিক নয়। ঘটনাচক্রে আমাদের দেশের বাইরে থাকতে হয় কিন্তু ভাষার মর্যাদা আমাদের সবসময় দিয়ে যেতে হবে।







