চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালোটুকুই রেখেছি, বাকিটা ভুলে গিয়েছি: তাহসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

উঁকি দিচ্ছে নতুন বছর। কদিন হলেই ২০২০ সাল শুরু। চলতি বছরের হিসেব নিকেশ করছেন অনেক তারকা। মেলাচ্ছেন এ বছর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে তার সাফল্য নাকি ব্যর্থতার পাল্লা ভারি! কারও কারও কাছে বছরটা প্রতিকূলে থাকলেও জনপ্রিয় তারকা তাহসান খান এ বছরের হিসেব মিলিয়ে বলছেন: ২০১৯ সালে তাকে অনেক কিছু দিয়েছে।

তার ভাষায়, ‘ভালোটুকুই রেখেছি। বাকিটা ভুলে গিয়েছি।’ সম্প্রতি নিজের অফিসিয়াল ফ্যানপেজে তাহসান চলতি বছরে তার উল্লেখযোগ্য কাজের ৫১টি ছবি পোস্ট দিয়েছেন। ছবিগুলো দেখার আগে তিনি উল্লেখ করেছেন, ক্যাপশন পড়া বাধ্যতামূলক।তাহসান আরও লিখেছেন: সম্ভবত আমার যতটুকু প্রাপ্য ছিল, তার চেয়ে বেশি পেয়েছি। ধন্যবাদ।

তাহসানের এ পোস্টটিতে ১ লাখ ২৯ হাজার অনুসারী লাইক দেন। তাকে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন ৩৬’শ এর অধিক অনুসারী এবং পোস্টটি শেয়ার হয়েছে ১৬শ। ফ্যানপেজের পোস্টটি তাহসান নিজে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। বন্ধু তালিকায় যারা ছিলেন, তারাও তাহসানকে প্রশংসায় ভাসিয়েছেন, আগামীর জন্য শুভকামনা জানিয়েছেন।

একনজরে দেখে নিন ২০১৯ সালে তাহসানের উল্লেখযোগ্য কিছু কাজের স্মৃতি-ছবি: 

আমেরিকার লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে চলতি বছর ফেব্রুয়ারিতে ৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ডে আমন্ত্রণ পেয়েছিলেন তাহসান। এই ছবিটি সেখানকার। তাহসান এ ছবির ক্যাপশনে লিখেছেন, সংগীতের প্রেমের অগণিতবার।

গেল রোজার ঈদে তাহসান অভিনীত ‘আশ্রয়’ নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ওই নাটকে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, মম। এ নাটকটির ছবি দিয়ে তাহসান লেখেন, কয়েকজন মেধাবী মানুষের সঙ্গে বন্ধনে আবদ্ধ।

Reneta

তিন প্রজন্ম। তাহসান ও তার মেয়ে আইরা তাহরিম খান পরম ভালোবাসায় আদর দিচ্ছেন তাহসানের মাকে। 

জাপানের বনসাই শিল্পী কুনিও কোবাইশির সঙ্গে তাহসান। এ বছরই তাদের দেখা হয়। তাহসান এ ছবির ক্যাপশনে লিখেছেন, একটি ইচ্ছেপূরণ।

তাহসানের মেয়ে আইরা বাবা দিবসে তাহসানের জন্য নিজ হাতে এটি তৈরি করে। তাহসান লেখেন, সে আমার জন্য এটি বানিয়েছিল।

ব্যস্ততা পিছু ছাড়েনা তাহসানের। বিশ্বের বিভিন্ন দেশ তিনি চষে বেড়ান। এর ফাঁকে সময় বের করে মেয়েকে সময় দেন।

বাবা দিবস উদযাপন।

তাহসানের নতুন অডি। তবে এ গাড়ির সঙ্গে তার ছবি তোলা হয়নি।

নির্মাতা ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এ অভিনয় করছেন তাহসান খান। এটি তার অভিনীত দ্বিতীয় সিনেমা।
এ বছরেও সেরা করদাতার তালিকায় আছেন তাহসান। কর প্রদান প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, শিল্পীর সাহায্য দরকার হলে ফলাও করে প্রচার হয়। কিন্তু কত পারিশ্রমিক নিচ্ছে, কত ট্যাক্স দিচ্ছে ওই ব্যাপারগুলো আমাদের দেশে ফলাও করে প্রচার হয় না। তাই বাংলাদেশের মানুষের মনে একটা ধারণা আছে, এই ফিল্ডে (শোবিজ) কাজের মাধ্যমে হয়তো ভালো ক্যারিয়ার গড়া যায় না! অন্যমাধ্যমে কাজ করে অন্যরা সফল হয়ে যেভাবে ট্যাক্স দিচ্ছে, আমরা শোবিজে পেশা গড়েও একইভাবে ট্যাক্স দিচ্ছি। এখানেও ভালো কাজ করে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। পরবর্তী জেনারেশন যেন এই ব্যাপারটা মাথায় রাখে।

তাহসান তার ক্যারিয়ারে শততম নাটকে অভিনয় করেছেন চলতি ডিসেম্বরে। নাটকটির নাম কল্প তরুর গল্প। এই তারকা তার শততম নাটকটি ভক্তদের উৎসর্গ করেছেন। নাটকের গল্প নিয়েছেন ভক্তদের থেকে। তিনি বলেন: পরিচালক বান্নাহর সাথে কথা বলতে বলতে আমাদের মাথায় এ ভাবনাটা আসে। কিন্তু গল্প বাছাই কঠিন ছিল। ৭০টার মতো গল্প পড়ে আমার ফ্যান পেজের এডমিন ঊষা আমাকে ২৫টির মতো গল্প পাঠায়। আমি সেই ২৫টি পড়ে গল্প ‘কল্প তরুর গল্প’ বাছাই করি।

গেল অক্টোবরে জন্মদিনে তাহসান তার পেজে একটি কবিতা পোস্ট করেন। তিনি সেখানে সমসাময়িক ভাইরাল, নেতিবাচক ইস্যু, গান ও সমাজের সবকিছুই তুলে ধরেছিলেন তার কবিতার কথায়। বলেছিলেন, ভালো কথা, সুস্থ চিন্তা, মেধাবী কাজ – এতটুকুই জন্মদিনের উপহার হিসেবে চাই। বর্তমানে ২৩ লাখের বেশি মানুষ ওই কবিতাটি শুনেছে। শেয়ার হয়েছে ১৮ হাজার।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্র্যামি অ্যাওয়ার্ডতাহসাননো ল্যান্ডস ম্যানফারুকীবান্নাহলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের অমোচনীয় কালি হাতে কয়দিন থাকবে, কবে মুছবে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT