চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালো ভালো গান দিয়ে সবার হৃদয়ে জায়গা নিতে চাই: তরিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ন ০৭, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

নতুন গান ভিডিও নিয়ে এলেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী তরিক মৃধা। তবে এবারের গানটির বিশেষত্ব হলো, এটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজের চ্যানেলেই! তাই উচ্ছ্বাসটাও অন্য যে কোনো গান প্রকাশের চেয়ে বেশি!

অন্তত তরিক মৃধা তেমনটাই মনে করছেন। তার ভাষ্য, ‘নিজস্বতার একটি আলাদা নিজস্বতা রয়েছে। এতোদিন অনেক অডিও কোম্পানিসহ বিভিন্ন মাধ্যমে গান করলেও নিজের চ্যানেলে গান প্রকাশে সন্তান জন্মদানের মত এক ধরনের আনন্দ রয়েছে।’

তরিক মৃধার নতুন এই মৌলিক গানটির শিরোনাম ‘কেন দিলাম মন’। গানের কথায় লোক আবহ থাকলেও পুরো সংগীতে ওয়েস্টার্ন ফিউশনের আঁচ পাবেন শ্রোতা দর্শক।

গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। সুর করেছেন এস কে সানু, গানটির সংগীতায়োজনে ছিলেন এম এ রহমান। একটু ভিন্নভাবে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ফারহান আহমেদ রাফাত।

গানটি প্রকাশের পর সাধারণ শ্রোতা থেকে শুরু করে গানের মানুষদের কাছ থেকেই বাহবা পাচ্ছেন তরিক। এরজন্য চ্যানেল আই ও ইজাজ খান স্বপনের প্রতিও কৃতজ্ঞতা জানান এই শিল্পী তিনি। কারণ তাদের উদ্যোগের ফসলই তরিক মৃধার নিজস্ব ইউটিউব চ্যানেল টিএম মিউজিক।

আত্মবিশ্বাস নিয়ে এই শিল্পী বলেন, এখন থেকে নিয়মিত শ্রোতা দর্শকদের জন্য নতুন গান উপহার দিতে চাই। কীভাবে রুচিশীল গান মানুষকে উপহার দিতে পারবো, সে চেষ্টায় থাকবে। সত্যি বলছি, ভালো ভালো গান দিয়ে সবার হৃদয়ে জায়গা নিতে চাই।

Reneta

‘কেন দিলাম মন’ গান ভিডিওটির দৃশ্য ধারণ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে। এ প্রসঙ্গে তরিক মৃধা বলেন, এতদিন অনেক গানই গেয়েছি কিন্তু এই গানটির মতো সেসব ছিল না। এই গানটি গাইতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। আমি আমার টিমের সবার প্রতি কৃতজ্ঞ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইজাজ খান স্বপনচ্যানেল আইতরিক মৃধামিউজিকমিউজিক ভিডিওলিড বিনোদনসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT