আন্তর্জাতিক

ভারী বৃষ্টিপাতে নিউইয়র্কের উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবস্থা

নিউইয়র্কের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তা জলমগ্ন, মানুষ ও যানবাহন পানিতে ডুবে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারী বৃষ্টিপাতের পর নিউইয়র্কের উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্বল হয়ে যাওয়া ঘূর্ণিঝড় আইডার প্রভাবে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট হঠাৎ বন্যার পর এই জরুরি অবস্থা জারি করা হয়।

এছাড়া, নিউইয়র্কের অধিভূক্ত ৫টি পৌরসভাতেও একই নির্দেশ জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শহরের সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টায় ৩ দশমিক এক পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও নগরবাসীকে বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শহরটির পাতাল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অতি বর্ষণ ও বন্যাজনিত কারণে পাতাল রেলসেবা প্রায় বন্ধ অবস্থায় আছে।

শহরের দুই প্রধান বিমানবন্দর লা গুয়ারদিয়া এবং জেএফকে ইতোমধ্যে সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছে।

প্রতিবেদক

�?ফ �?ম আলী হায়দার

�?ফ �?ম আলী হায়দারসহকারী অধ�?যাপক, উদ�?ভিদ বিজ�?ঞান বিভাগরাজশাহী বিশ�?ববিদ�?যালয় 

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…