চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত মোটে ৭৮, ইংল্যান্ড বিনা উইকেটে ১২০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ন ২৬, আগস্ট ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা করেছিলেন জেমস অ্যান্ডারসন। শেষটা করে দেন ক্রেইগ ওভারটন, অলি রবিনসন ও স্যাম কারেন মিলে। প্রথম ইনিংসে ৭৮ রানেই গুঁড়িয়ে দেন ভারতকে। পরে ওপেনারদের দৃঢ়তায় প্রথমদিনেই লিড তুলেছে ইংল্যান্ড।

দ্বিতীয় টেস্টে দাপুটে ও রোমাঞ্চকর জয়ের টাটকা স্মৃতি নিয়ে নামা ভারত তৃতীয় ম্যাচে শুরুতেই চাপে পড়ে। অভিজ্ঞ অ্যান্ডারসনের সুইংয়ের সামনে ১১ ওভারের মধ্যে কোহলিসহ ৩ উইকেট হারিয়ে বসে।

বুধবার লিডসে তৃতীয় টেস্টের প্রথমদিনে টস জিতে ব্যাটে আসা ভারত শেষ পর্যন্ত ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানে সবকটি উইকেট খুইয়ে বসে।

৪০-এ পা দেয়া ক্যারিয়ারে ৬০০ টেস্ট উইকেটের মাইলফলক পেরিয়ে আসা অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কিতে ভারত টপঅর্ডার টপাটপ সাজঘরে ফিরতে থাকে। শুরুর তিন উইকেটই তুলে নেন ইংলিশ পেসার।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে দিয়ে যাত্রা। ওপেনারকে এদিন রানের খাতা খুলতে দেননি অ্যান্ডারসন। ইনিংসের প্রথম ওভারে উইকেটের পেছনে বাটলারের গ্লাভসবন্দি করেন তাকে।

চেতেশ্বর পূজারা (১) কিছুক্ষণ উইকেটে ছিলেন। তাকেও বাটলারের গ্লাভসবন্দি করেন স্বাগতিক পেসার।

Reneta

বিরাট কোহলি এসে প্রতিরোধের চেষ্টা করেছিলেন। লাভ হয়নি। ব্যক্তিগত ৭ রানে থাকার সময় অধিনায়কেরও পরিণতি একই। ভয়ঙ্কররূপে দেখা দেয়া অ্যান্ডারসনের বলে সেই বাটলারের গ্লাভসে জমা পড়েন।

এরপর ওভারটন, রবিনসন, কারেন মঞ্চের দখল নিলে আর খেই পায়নি সফরকারীরা। রোহিত শর্মা ১৯, আজিঙ্কা রাহানে ১৮, রিশভ পান্ট ২, রবীন্দ্র জাদেজা ৪ রানে ফিরে যান।

৮ ওভারে ৫ মেডেনে ৬ রানে ৩ উইকেট তুলে নেন অ্যান্ডারসন। ১৪ রানে ৩ উইকেট ওভারটনের। রবিনসন ও কারেনের ঝুলিতে গেছে ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে স্বাগতিক দুই ওপেনার ১২০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করে আসেন। ররি বার্নস ৫২ ও হাসিব হামিদ ৬০ রানে অপরাজিত আছেন। ইতিমধ্যে ৪২ রানের লিড হয়ে গেছে ইংল্যান্ডের।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যান্ডারসনইংল্যান্ড-ভারত টেস্টকোহলিরুটলিড স্পোর্টসলিডস টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT