চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৯ পূর্বাহ্ন ২৮, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারত ও পাকিস্তানের সীমান্তে শুক্রবার দুই পক্ষের গুলিবিনিময়ের ঘটনায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই পক্ষের গোলাগুলিতে আহত হয়েছে ৫০ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে হতাহতের এ খবর দিয়েছে দু’দেশের গণমাধ্যম।

ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে, দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের কাছে ভারতের সেনাবাহিনীর গুলিতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রথমে সাতজন নিহতের খবর প্রকাশিত হলেও আইএসপিআর ছয়জনের কথা নিশ্চিত করেছে বলে জানায় পত্রিকাটি।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চারজন গ্রামবাসী নিহত হন। তবে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া নিহতের সংখ্যা তিনজন বলে জানিয়েছে।

আইএসপিআরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ডনকে বলেন, শুক্রবার স্থানীয় সময় ভোর তিনটার দিকে ভারতের সেনাবাহিনী প্রথমে গুলি ছোড়ে। এরপর শিয়ালকোটে ভারত গোলা বর্ষণ করে ও গুলি ছুড়তে থাকে। এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হন। ২২ জন নারীসহ ৪৬ জন আহত হন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তার অভিযোগ, পাকিস্তান বেসামরিক নাগরিকদের ওপর কোনো উস্কানি ছাড়াই মর্টার হামলা চালাচ্ছে।

Reneta

স্থানীয় একজন ভারতীয় কর্মকর্তা বলেন, সীমান্তে গোলা বর্ষণের ঘটনায় চারজন গ্রামবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ভোরে মারা যান। আহত একজন পরে হাসপাতালে মারা যান।

১৯৪৭ সালের পর তিনবার বড় যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এর দুটিই হয়েছে কাশ্মিরকে কেন্দ্র করে। দু’দেশই কাশ্মিরকে নিজের অংশ বলে দাবি করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মিরজম্মুপাকিস্তান-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

যা করিনি সেটির অভিযোগে শাস্তিতে বেশি কষ্ট পেয়েছিলাম: প্রেস্টিয়ান্নি

এপ্রিল ৩, ২০২৬

৬-৭ ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল

এপ্রিল ৩, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বাড়ছে

এপ্রিল ৩, ২০২৬

যে কারণে এই রকস্টারের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থান

এপ্রিল ৩, ২০২৬

ভিউ ও সাবস্ক্রিপশনে রেকর্ড ভাঙলো ‘চক্র ২’!

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT