চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান উত্তেজনা ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত-পাকিস্তান যখনই ক্রিকেট মাঠে পরস্পরের বিরুদ্ধে নামে তখনই উত্তেজক কিছু ঘটে। সবসময় এমন কিছুর আশায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। টি-টুয়েন্টি অনিশ্চয়তার মোড়কে স্নায়ুচাপের অগ্নিপরীক্ষার ঘটনাস্থল এবার অস্ট্রেলিয়া। কিন্তু টি-টুয়েন্টি বিশ্ব আসরের প্রথম সংস্করণের মহানাটকীয় ফাইনালের দুই প্রতিপক্ষের এবার গ্রুপপর্বে দেখা হচ্ছে না।

মঙ্গলবার ২০২০ অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের ড্র ঘোষণা করেছে আইসিসি। তাতে দুইগ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। ফলে সেমিফাইনাল বা ফাইনালের আগে ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটভক্তরা। সেটাতেও যদি-কিন্তুর বিষয়টি থেকে গেল। কারণ এই মহারণ দেখতে হলে দুদলকেই যে অন্তত সে পর্যন্ত যেতে হবে।

২০১১ বিশ্বকাপের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্টে গ্রুপপর্বে মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। ২০১১ থেকে এ পর্যন্ত মোট পাঁচটি আইসিসি ইভেন্টে একে অপরের বিরুদ্ধে খেলেছে দুদল। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও তারা গ্রুপপর্বে মুখোমুখি হবে। কিন্তু অস্ট্রেলিয়ায় সেটা হচ্ছে না।

এই মুহূর্তে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের একনম্বরে আছে পাকিস্তান। আর দুই নম্বরে ভারত। এই কারণেই দুদলকে বিশ্বকাপের আলাদা গ্রুপে থাকতে হচ্ছে।

ভারত-পাকিস্তানের মতো ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। কারণ ইংল্যান্ড রয়েছে ‘এ’ গ্রুপে, আর অস্ট্রেলিয়া ‘বি’তে। ফলে মুখোমুখি লড়াই করতে হলে দুদলকেই সেমি কিংবা ফাইনালে উঠতে হবে।

ড্র অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। একইভাবে ভারতীয় নারী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে অস্ট্রেলিয়া নারী দল। এবারই প্রথম নারী এবং পুরুষ টি-টুয়েন্টি বিশ্বকাপ একই সময়ে এবং একই দেশে অনুষ্ঠিত হবে। দুটি ফাইনালই হবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন গ্রাউন্ডে।

Reneta

২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ১০টি নারী দল ২৩টি ম্যাচ খেলবে। সিডনিতে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের আসর।

২৪ অক্টোবর শুরু হবে পরবর্তী অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ খেলা। তার আগে ১৮ অক্টোবর থেকে শুরু হবে কোয়ালিফাইং।

অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে যোগ হবে কোয়ালিফাইংয়ের আরও দুই দল। শিরোপা ধরে রাখার লড়াইতে নিজেদের প্রথম ম্যাচে কিউইদের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা।

‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। তাদের গ্রুপেও কোয়ালিফাই করা দুটি দল যুক্ত হবে।

নারীদের ফাইনাল হবে ৮ মার্চ, বিশ্ব নারী দিবসে। আর পুরুষদের ফাইনাল ১৫ নভেম্বর।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারত-পাকিস্তান মহারণলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT