চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-চীন সীমান্তে দুই পক্ষেরই ভারী অস্ত্রশস্ত্র ও প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ০৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পরিস্থিতি অত্যন্ত গুরুতর ও সংবেদনশীল বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবর্ণে। দুই দিনের সফরে লে তে গিয়ে সেনাপ্রধান জানালেন, ভারতের সুরক্ষা নিশ্চিত করার জন্য বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সেনা। বর্তমানে লাদাখ সেক্টরে চীন ও ভারত, দুই পক্ষই ভারী অস্ত্রশস্ত্র ও প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে।

সেনাপ্রধানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

গত চার মাস ধরে সীমান্তে দুই পক্ষের মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার নিরসন করতে সুদুর রাশিয়ায় বৈঠকে বসতে চলছেন ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রী। গালওয়ান পরবর্তী সময় এই প্রথম নেতৃত্ব স্তরে আলোচনা হবে পরিস্থিতি ঠান্ডা করার জন্য।

ভারতীয় সেনাপ্রধান বলেন, গত তিন মাস ধরেই পরিস্থিতি সংবেদনশীল। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমি আত্মবিশ্বাসী কথার মাধ্যমেই সমাধানসূত্র বেরোবে।

আলোচনার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় ঢিলে দিচ্ছে না ভারত, জানিয়ে সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনা বিশ্বের মধ্যে সেরা ও সারাদেশের গর্ব তারা। এই মুহূর্তে সীমান্তে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত। তবে জওয়ানরা একেবারে পূর্ণ উদ্যমে আছে ও যে কোনও রকম চ্যালেঞ্জের মোকাবিলায় তারা প্রস্তুত।

গতকাল চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছিলেন, চীন ও পাকিস্তান যৌথ অপারেশন করতে পারে ও সেটি প্রতিহত করতে ভারত তৈরি। পাকিস্তানকে কোনও বাড়াবাড়ি না করার পরামর্শ দেন তিনি।

Reneta

অন্যদিকে এদিন স্কো-বৈঠকের ফাঁকে সীমান্তে অচলাবস্থা নিয়ে আলোচনা হবে ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রীদের। চীনের জেনারেল ওয়েই ফেংঘে-র সঙ্গে বৈঠক করবেন ভারতীয় মন্ত্রী রাজনাথ সিং। চীনের সাথে সীমান্তে সংঘর্ষের পরে এই প্রথম এত উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ইতিমধ্যেই মস্কো পৌঁছ গিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া) নবীন শ্রীবাস্তব। এতদিন তিনিই ভারতের প্রতিনিধি ছিলেন সমস্ত কূটনৈতিক বৈঠকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারতভারত-চীন সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা: জুবাইদা রহমান

মার্চ ১৫, ২০২৬

প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাসহ আমির খানের জন্মদিন উদযাপন

মার্চ ১৫, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী পাবে পাঁচ হাজার টাকা

মার্চ ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করতেই দুই নারীর মৃত্যু!

মার্চ ১৫, ২০২৬

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT