চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-আফগানিস্তানের স্মৃতি ফেরালেন মুশফিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পর মুশফিকুর রহিমের এখন কেমন অনুভূতি হচ্ছে সেটা নিয়ে অনেকেই ভাবতে পারেন। তার ব্যাটে ভর করেই ক্যারিবীয় দ্বীপে আরেকটি সিরিজ জেতার দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে তিনি আবারও ব্যর্থ। সেই সঙ্গে জয় হাতছাড়া সফরকারীদের।

শেষ ওভারের নাটকে আরো একবার ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। আর এ নিয়ে শেষ ওভারে তৃতীয়বার হতাশ করলেন মুশফিক রহিম। দ্বিতীয় ওয়ানডেতে ৩ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।

মুশফিক আউট হয়েছেন একটি সম্পূর্ণ ফুলটস বলে। যে বল উড়িয়ে মারতে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে মহামূল্যবান ৬৭ বলে ৬৮ রানের ইনিংস।

ভারতের বিরুদ্ধে টি-টুয়েন্টি বিশ্বকাপের ছায়াই যেন ফেরালেন বাংলাদেশ উইকেটকিপার ব্যাটসম্যান। ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে যা ঘটেছিল এদিন যেন তারও ছায়া ফেরালেন মুশফিক।

অন্তত তিনবার তিনি জয়ের এত কাছাকাছি আসার পর হতাশ করলেন। প্রতিবারই মিডউইকেটে ক্যাচ দিয়ে শেষ পর্যন্ত আউট হন এবং প্রতিবারই ফুলটস বলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT