ভারতের বিহারের নালন্দা জেলায় একটি স্কুলের পরিচালককে জনসম্মুখে পিটিয়ে হত্যা করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। দুইদিন ধরে নিখোঁজ থাকা দুই শিক্ষার্থীর লাশ ওই স্কুলেরই পুকুরে পাওয়ার পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই পরিচালককে স্কুল থেকে টেনে বাইরে নিয়ে এসে সবার সামনে বাঁশ এবং লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে।
নালন্দা জেলা পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমারের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই স্কুলের একটি বাসও ভাংচুর করে।
জেলা পুলিশ প্রধান সুনীল কুমার জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।







