চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশেষ সম্মাননা পেলেন ফরিদুর রেজা সাগর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ২০, জুলাই ২০১৯
বিনোদন
A A

শিশু সাহিত্য ও বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’ থেকে বিশেষ সম্মাননা পেলেন প্রখ্যাত শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্ম-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 

শুক্রবার বিকালে হায়দরাবাদের বানজারা হিলের প্রসাদ ল্যাব থিয়েটারে তাঁকে এই সম্মাননা দেয়া হয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে হায়দরাবাদে ৬ষ্ঠ বারের মত শুরু হয়েছে ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’। চলবে ২১ জুলাই পর্যন্ত। এই উৎসবকে ঘিরে চার দিনব্যাপী সেখানে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণী মানুষেরা।

উৎসব আয়োজক পার্থ প্রতীম মল্লিক আগেই জানিয়েছেন যে, এবারের উৎসবে উপমহাদেশের চলচ্চিত্রের তিন গুণীকে জানানো হবে বিশেষ সম্মাননা। আর সে কথা মতোই উৎসবের দ্বিতীয় দিন বিকেলেই ফরিদুর রেজা সাগর, কিংবদন্তি নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত এবং ভারতের দক্ষিণী সুপারস্টার নাগার্জুনকে বিশেষ সম্মাননা জানানো হয়।

হীরালাল সেনের হাত ধরে বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয় ১৯১৯ সালে। সে হিসেবে এ বছর বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তি। ‘হায়দরাবাদ বাংলা চলচ্চিত্র উৎসব’-এর পরিচালক পার্থ প্রতিম মল্লিক জানান, বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তি উপলক্ষ্যে এ বছর ‘বেঙ্গলি প্যানারোমা’-সেগমেন্টে ১৩টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শীত হবে উৎসবে।

Reneta

এরমধ্যে সুব্রত সেনের ‘মানব মানবী’ এবং ইন্দ্রনীল ঘোষের ‘শিরোনাম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং বাকি ৯টি ছবির হায়দরাবাদ প্রিমিয়ার হবে। এছাড়াও বাংলা চলচ্চিত্রের একশো বছর পূর্তিতে সম্মান জানিয়ে হায়দরাবাদের এই উৎসবে দেখানো হবে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, গৌতম ঘোষ ও ঋতুপর্ণা ঘোষের ছবি।

উৎসব পরিচালক আরো জানান, চলচ্চিত্রের মাধ্যমে সংস্কৃতির আদান-প্রদান ই আমাদের প্রধান লক্ষ্য। বাংলা চলচ্চিত্রকে ফোকাস করা হলেও এবছর তেলেগু, কাশ্মিরী ও উর্দু এবং হিন্দি ভাষার চলচ্চিত্র সংশ্লিষ্টদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম-এর বহুল প্রতীক্ষিত এবং বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’কেও। ২১ জুলাই সকাল ও দুপুরের দুটি শোতে দেখানো হবে এই ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতি তোমারই ঢাকাফরিদুর রেজা সাগরলিড বিনোদনহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT