চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ‘থাগস অব হিন্দুস্তান’ কি ফ্লপ হতে পারে?

নুসরাত শারমিননুসরাত শারমিন
২:০০ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘থাগস অব হিন্দুস্তান’ ছবির ব্যাপারে প্রথম ভক্তরা জানতে পারেন যখন এলোমেলো চুল, ময়লা পোশাক পরা আমির খানের একটা ছবি ফাঁস হয়। চেনাই যাচ্ছিলো না আমিরকে সেখানে। ছবিতে আমিরের লুক দেখে প্রথমেই মনে হয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অথবা ‘গেম অব থ্রোনস’-এর কথা। বলিউডে এধরনের ছবি আগে আর হয়নি। তাই স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, গতানুগতিক ধারার বাইরের এই ছবি দর্শক গ্রহণ করতে পারবেন তো?

থাগস অব হিন্দুস্তান
সামাজিক মাধ্যমে ফাঁস হয় আমির খান ও অমিতাভ বচ্চনের ‘থাগস অব হিন্দুস্তান’ ছবির লুক।

১৮০ বছর আগে লেখা ফিলিপ মিডোস টেইলরের উপন্যাস ‘কনফেশন অব এ থাগ’ অবলম্বনে তৈরি করা হয়েছে এই ছবি। উপন্যাসটি সেই সময়ে বেস্ট সেলার ছিল। রিভিউ পড়লে দেখা যায় পাঠকের কাছে উপন্যাসটি বেশ ‘চিলিং’ ও ‘হরিফাইং’ লেগেছে। উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি করা বলে ধারণা করা যায় প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে ছবিতে। তবে এতো পুরোনো উপন্যাসের কাহিনী এই যুগের দর্শকের মন ছুঁতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে দ্বিধা।

একটু পেছনে তাকালে দেখা যায় যে ভিন্ন ধারার ছবিগুলো চলচ্চিত্র সমালোচকদের কাছে প্রশংসা কুড়ালেও ব্যবসা সফল হয় কম। আমির খান প্রযোজিত ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘সিক্রেট সুপারস্টার’-এর কথাই ধরা যাক। জায়রা ওয়াসিম ও আমির খান এই ছবিটি ভারতে মূলধন তুলে অল্প কিছু লাভ করতে পেরেছিল। মাত্র ৬৩.৪০ কোটি টাকা তুলেছিল এ ছবি। কিন্তু চীনে এ ছবিটি আয় করে নেয় ৮৭৪ কোটি। ভিন্ন ধাঁচের এই ছবিটি ভারতের প্রেক্ষাপট নিয়ে তৈরি হলেও ভারতের দর্শকই গ্রহণ করতে পারেননি। আবার ২০১৭তে মুক্তি পাওয়া সালমান খানের ‘টিউব লাইট’ ছবির কথাও না বললেই নয়। ভিন্ন ধারার ছবি না হলেও এই ছবিতে অ্যাকশন হিরো হিসেবে দেখা যায়নি সালমানকে, সাধারণত যে গ্ল্যামার লুকে সালমানকে দেখা যায় তা ছিলো না এই ছবিতে। ছিলো না গ্ল্যামারাস নায়িকার নাচ-গানও। আর তাই ইন্দো-চায়না যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি ফ্লপ হয় এবং হল মালিকদেরকে ক্ষতিপূরণও দিতে হয় সালমানকে।

থাগস অব হিন্দুস্তানতবে ভিন্ন ধরনের কাহিনীর ছবি যে ফ্লপ করবে সেটাও বলা যায় না। তার অন্যতম উদাহরণ ২০১৭ সালে মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’। স্বাস্থ্যসম্মত টয়লেট না থাকায় স্ত্রীর চলে যাওয়া এবং গ্রামে টয়লেট বানানোর সংগ্রাম নিয়ে তৈরি এই ছবি ছিল ২০১৭ সালের বড় হিট। এছাড়াও আমির খানের ২০১৬ সালের ছবি ‘দঙ্গল’ও ভিন্ন ধারার কাহিনীর সুপার হিট ছবি। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশী আয়কারী সিনেমাও এটি।

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি ভিন্ন ধারার হলেও তারকা বহুল। ছবিতে প্রচুর অ্যাকশন, গান এবং আইটেম গানও আছে। তাই ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি যদি দর্শকদের মন ছুঁতে পারে, তাহলে ছাড়িয়ে যেতে পারে ‘দঙ্গল’কেও। আমির খানের ফিরিঙ্গি চরিত্রের কারুকাজের কাছে ফিকে হয়ে যেতে পারে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটিও, এমন প্রেডিকশনও হচ্ছে বলিউডে।

থাগস অব হিন্দুস্তান
‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে আছে ভরপুর অ্যাকশন এবং ক্যাটরিনার আইটেম গান।

প্রথম দিনের সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে ছবিটির। তাই বিশেষজ্ঞরা ধারণা করছেন, প্রথম দিনে ৫০ কোটি রুপি আয় করার সম্ভাবনা আছে ছবিটির। আর এভাবে হাউজ ফুল থাকলে, চারদিনে ১৫০ কোটি ছাড়িয়ে যাবে এর আয়।

Reneta

‘থাগস অব হিন্দুস্তান’ ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। ছবিটি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার(৮ নভেম্বর)। এখন দেখার পালা, নিজের রেকর্ড নিজেই অতিক্রম করতে পারেন কিনা আমির খান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ বচ্চনআমির খানক্যাটরিনা কাইফথাগস অব হিন্দুস্তানদঙ্গললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেষ হচ্ছে একুশে বইমেলা

মার্চ ১৪, ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতায় বাবর-সালমানদের জরিমানা নিয়ে মুখ খুলল পিসিবি

মার্চ ১৪, ২০২৬

১১২ নারী ক্রিকেটার নিয়ে বিসিবি আয়োজন করছে উইমেন্স কাপ

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT