চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে টিকটক নিষিদ্ধ, সোশ্যাল মিডিয়ায় মিমের ঢল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ পূর্বাহ্ন ৩০, জুন ২০২০
বিনোদন
A A

টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, লাইকি, উইচ্যাট, বিগো লাইভ-সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। ভারতের সাইবার স্পেসের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয় প্রেস ইনফরমেশন ব্যুরোর টুইটে। এই খবরে সোশ্যাল মিডিয়ায় মিম এর ঢল নেমেছে।

ভারতে টিকটক তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। অনেকেই রাতারাতি তারকা বনে গিয়েছিলেন টিকটকের সুবাদে। তবে গত মে মাস থেকে রেটিং কমছিল টিকটকের।

জনপ্রিয় টিকটকার ফয়জাল সিদ্দিকীর এক ভিডিওতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড হামলার দৃশ্য দেখানো হয়। সমালোচিত সেই ভিডিওর কারণে নিষিদ্ধ হন ফয়জাল। সেই সঙ্গে রেটিং কমা শুরু করে টিকটকের।

এছাড়াও ভারতের তুমুল জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনাতি ইউটিউব ভার্সেস টিকটক নামে একটি ভিডিও তৈরি করেন। টিকটক ব্যবহারকারীরা তার ভিডিওটি পছন্দ করেননি। তারা রিপোর্ট করতে শুরু করেন ইউটিউবে। ভিডিওটিতে বেশ কিছু আপত্তিকর শব্দ থাকায় ইউটিউব সেটি সরিয়ে ফেলে। এতে ক্যারি মিনাতির ভক্তরা ক্ষেপে গিয়ে টিকটকের রেটিং কমানোর মিশনে নামেন।

টিকটক নিষিদ্ধ হওয়ার ঘটনায় একারণে বেজায় খুশি ইউটিউব পন্থীরা। টিকটক বিরোধীরা তৈরি করছেন একের পর এক মিম, আর সেগুলো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। হেরা ফেরি, বাহুবলি সহ আরও অনেক ছবির দৃশ্য জুড়ে দেয়া হচ্ছে মিম-এ।

Reneta

গত কয়েকদিন আগে দুই দেশের সীমান্ত সংঘর্ষে লাদাখে চীনা সৈন্যদের আক্রমণে ২০ জন ভারতীয় সেনা নিহত হন এবং ৭৬ জন আহত হন। এ নিয়ে দুদেশের কূটনীতিক সম্পর্ক এখন চরমে। কইমই

#TikTok is banned in India
Tiktokers right now : pic.twitter.com/psdn2bF3zv

— Berozgaar Engineer? (@just_chill_br00) June 29, 2020

Government ban #TikTok
Meanwhile me : pic.twitter.com/OGjmqZ07Xc

— PRETTY ? (@_PRITee_) June 29, 2020

#Tiktok banned by Indian Government

Meanwhile Tiktokers : pic.twitter.com/Wfai0u78qZ

— Light ◢◤ (@4d_sociopath) June 29, 2020

Carry Minati To His Betis After Hearing The News Of #TikTok Ban In India ?????? pic.twitter.com/3dJOi0KtjG

— Dr Khushboo ? (@khushbookadri) June 29, 2020

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবটিকটকভারত-চীন
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT