চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চীনা পণ্য বয়কটের ডাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ন ১৮, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লাদাখ গালওয়ান উপত্যকায় সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহতের পর দেশব্যাপী চীনা দ্রব্য বর্জনের ডাক দিয়েছে ইন্ডিয়ান ট্রেডার অ্যাসোসিয়েশন। ভারতীয় ব্যবসায়ীদের ওই সংগঠন দেশটির তারকাদের কাছে চীনা পণ্য বর্জনের আবেদন জানিয়েছে।

‘ভারতীয় সম্মান, আমাদের অভিমান’- ব্যানারে তারা প্রচারও চালাচ্ছে। দেশের বিনোদন ও ক্রীড়া জগতের অমিতাভ বচ্চন, এমএস ধোনি, শচীন টেন্ডুলিকার এবং অক্ষয় কুমারকে চীনা পণ্য বর্জনের আবেদন জানিয়েছেন। চীনা পণ্যের প্রচারে এগিয়ে না আসতে আহ্বান জানানো হয়েছে।

জানা যায়, এই সংগঠনে প্রায় ৭ কোটি ব্যবসায়ী আর ৪০ হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। তারা একটা তালিকা তৈরি করেছে।

সংবাধ মাধ্যম এএনআই এই সংগঠনের একটা মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, এখন গোটা দেশ চীন সেনার আক্রমণের প্রতিবাদে গর্জে উঠেছে সারাদেশ। তাই চীনা আগ্রাসন ও তাদের সামরিক বাহিনীর বার্তা দিতে সবারই এগিয়ে আসা উচিত। তাই এই উদ্যোগে সামিল হতে আহ্বান জানিয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের ওই প্রতিবেদনে।

এদিকে, ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল-এর ৪ জি পরিষেবার উন্নতিতে কোনও চীনা সরঞ্জাম ব্যবহার করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রণালয়।

একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সীমান্তে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তারই প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত। তাই বিএসএনএল-এর তরফে ৪জি পরিষেবার উন্নতিতে প্রয়োজনীয় সরঞ্জামের জন্যে নতুন করে টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শুধু সরকারি টেলিকম সংস্থাই নয়, বেসরকারি সংস্থাগুলোকেও চীনা সরঞ্জাম বর্জনের ব্যাপারে অনুরোধ করার বিষয়টিও ভেবে দেখছে কেন্দ্রীয় সরকার।

Reneta

জানা গেছে, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি তাদের বর্তমান নেটওয়ার্কগুলিতে হুয়াইয়ের সঙ্গে কাজ করে, অন্যদিকে জেডটিই কাজ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল-এর সঙ্গে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চীনা পণ্যলাদাখ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT