চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে চাকরি হারানো শিক্ষিত তরুণরা গ্রামের কৃষি কাজ করছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ০৬, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লকডাউনের প্রভাব মারাত্মকভাবে পড়ছে বিশ্বব্যাপী। অসংখ্য কর্মজীবী চাকরি হারিয়েছেন। ভারতেও এর বিকল্প নয়।

ভারতে চাকরি হারিয়ে অনেক বিবিএ-এমবিএ করা শিক্ষিত তরুণ এখন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট (এমজিএনআরইজিএ) এর অধীনে চাকরির করছেন ও চাকরি পেতে অপেক্ষা করছেন।

এনডিটিভি বলছে, গত ১ এপ্রিল থেকে সারাদেশে কমপক্ষে ৩৫ লাখ মানুষ এই স্কিমে চাকরির জন্য আবেদন করেছেন, যা এই দশকের মধ্যে সর্বোচ্চ।

এমনই একজন হলেন রাজধানী থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের একটি গ্রামের রওশন কুমার।

‘আমি চাকরি করতাম এবং ভালো অর্থ উপার্জন করতাম। কিন্তু লকডাউনের পরে আমাকে চাকরি ছাড়তে বলা হয়‘- এমএ ডিগ্রিধারী রওশন কুমার বলছিলেন।

রওশন কুমার স্নাতক এবং স্নাতকোত্তর দুটিই সম্পন্ন করা তরুণ যিনি এখন পুকুর খনন এবং পল্লী রাস্তা মেরামতের মতো কাজে শ্রম দিতে ইচ্ছুক।

Reneta

বিবিএ ডিগ্রিধারী সতেন্দ্র কুমারও তাদের দলে। তিনি বলছেন, আমি বিবিএ ডিগ্রি সম্পন্ন করেছি। কিন্তু দীর্ঘদিন চাকরি পাচ্ছিলাম না। অবশেষে ৬-৭ হাজার রুপি মাসের একটি চাকরি যোগাড় করতে সমর্থ হই। কিন্তু লকডাউনের কারণে সেটাও চলে গেছে। ফলে আমি আমার গ্রামে ফিরে এসে গ্রাম প্রধানের সহযোগিতায় এখানে কাজ করছি।

এমএ স্নাতক, সাথে বিএড ডিগ্রি করা সুরজিৎ কুমারেরও একই দশা হয়েছে। তিনি বলছেন, তার এছাড়া আর কোনো উপায় ছিলো না। লকডাউনের কারণে অন্য চাকরি জোগাড় করা কঠিন হয়ে পড়েছে তার পক্ষে।

লকডাউনের আগে এই স্কিমের অধীনে এই গ্রামে কর্মী ছিলো ২০ জন। এখন এই সংখ্যা প্রতিদিন ১০০ জন এর বেশি হয়ে গেছে, যাদের মধ্যে কমপক্ষে এক পঞ্চমাংশ ডিগ্রিধারী, যারা লকডাউনের ফলে চাকরি হারিয়েছেন কিংবা চাকরি যোগাড় করতে পারেননি।

এই অবস্থায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার রাজ্যে ৩০ লাখ অভিবাসীকে চাকরি দেওয়ার কথা বলেছে।

জুনাইদপুরের গ্রামীণ প্রধান বীরেন্দ্র সিং বলছেন, লকডাউনের পর চাকরি ও জীবিকা হারা অনেকে এই স্কিমে কাজের জন্য আবেদন করেছেন, যা আগের চেয়ে অনেক বেশি।

সারাদেশে প্রায় ১৪ কোটি মানুষের এই স্কিমে কাজ করার কার্ড আছে। কার্ডধারীরা এর অধীনে ১০০ দিনের কাজের গ্যারান্টি পেয়ে থাকে, তবে প্রত্যেকে কাজ দিতে গেলে ২.৮ লক্ষ কোটি রুপি সরকারের বাজেট নির্ধারণ করতে হবে এই বছর।

অর্থনীতিবিদ রিতিকা খেরা বলেছেন, এই স্কিমে চাকরি কার্ড পাওয়াদের চাকরি নিশ্চিত করার জন্য আরও বাজেটের প্রয়োজন। সরকারের এই বিষয়টি নিশ্চিত করা উচিত যে, এর অধীনে প্রত্যেক ব্যক্তিই কাজ পাবে।

তবে গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আত্মনির্ভর ভারত প্রকল্পের অতিরিক্ত ৪০,০০০ কোটি টাকা  বরাদ্দ দেয়ার কথা ঘোষণা করেছেন।

জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট ২০০৫ (এনআরইজিএ) একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যা দেশের গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা প্রদানের প্রচেষ্টা করে। সমন্বিত ও সামগ্রিক উন্নয়নের বাস্তবায়নে, এনআরইজিএ একটি শ্রম আইন হিসেবে পাস করা হয় এবং ২০০৬ সালে ২০০ টি জেলার মধ্যে বাস্তবায়িত হয়। ২০০৮ সাল নাগাদ এটি সমগ্র দেশে চালু করা হয় । এই পরিকল্পটি কোনো প্রাপ্তবয়স্ককে গ্রামীণ কর্মসংস্থান নিবন্ধনের জন্য প্রত্যেক আর্থিক বছরের ১০০ দিন ন্যূনতম কাজের নিশ্চয়তা প্রদানের জন্য পাশ হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরপ্রদেশকরোনাভাইরাসভারতলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT