চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ক্রমবর্ধমান ‘মানবাধিকার লঙ্ঘন’ বিষয়ে নজর রাখছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ন ১২, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানায়, গতকাল স্থানীয় সময় সোমবার ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকে নজিরবিহীন ভাবে নয়াদিল্লীকে এই বার্তা দিয়েছেন ব্লিনকেন।

এভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে এরআগে সরাসরি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে কোনো বার্তা দেয়া হয়নি। এই বিষয়ে ব্লিনকেন বলেন, ‘আমরা নিয়মিত আমাদের ভারতীয় অংশীদারদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের (মানবাধিকারের) সাথে জড়িত কিছু দিক লঙ্ঘন করছে কিছু সরকার (রাজ্য), পুলিশ এবং কারাগারের কর্মকর্তারা। এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের নজরে এসেছে।’

এর আগে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমার প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদির সরকারের উপর। তার বক্তব্য ছিল, ‘মোদি সরকার মুসলিমদের উপর আর কী করলে আমরা তাদের আমাদের অংশীদার ভাবা বন্ধ করব।’ এই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই ব্লিনকেনের এই মন্তব্য। যদিও এই বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ব্লিনকেন।

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে কর্ণাটকে হিজাব থেকে শুরু করে হালাল মাংস নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি আবার মন্দিরের বাইরে মুসলিমদের দোকান নিয়েও ঝামেলা শুরু হয়েছে। বিজেপি এই সব ঝামেলার সাথে সরাসরি জড়িত না থাকলেও ডানপন্থী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বিজেপির ‘সমর্থন’ নিয়ে সরব বিরোধীরা।

এই আবহে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকার মতো পার্টনারের কাছে এই বিষয়ে শুনতে হল মোদি সরকারকে। যদিও কূটনৈতিক কারণে বিষয়টি নিয়ে খুব বেশি কিছু বলেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীযুক্তরাষ্ট্র-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT