চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে অন্তঃসত্ত্বা স্ত্রী, পুত্রসহ স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ন ১০, অক্টোবর ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতে বাড়ির ভিতরে ঢুকে আট বছরের শিশুসহ প্রাথমিক শিক্ষক (৩৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

বাড়ির ভিতরের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় ৩৫ বছর বয়সী স্কুল শিক্ষক বন্ধু প্রকাশ পাল, তার স্ত্রী বিউটি (৩০) ও ছেলে আরিয়ার মরদেহ। স্ত্রী বিউটি অন্তঃসত্ত্বা ছিলেন।

তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা বিভিন্নভাবে ঘটনাটির তদন্ত করছে।

অন্যদিকে বিজেপি’র আদর্শবিষয়ক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) দাবি করেছে, বন্ধু পাল আরএসএস কর্মী ছিলেন।

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র মৃতদেহের একটি ভিডিও টুইট করে সতর্ক করে লিখেছেন: এটি আমার বিবেককে নাড়া দিয়েছে। তার আট মাসের গর্ভবতী স্ত্রী এবং তার শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। উদারপন্থীরা কেউ একটি শব্দও উচ্চারণ করছে না। মমতাকে ৫৯ জন উদারপন্থী কোনও চিঠিও লিখছেন না।

Reneta

৬ বছর আগে পাল পরিবারের সদস্যরা জিয়াগঞ্জে আসেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে পরিবারটিকে ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ খুন করেছে।

বিজয়া দশমীতে পূজা মণ্ডপে ওই পরিবারের অনুপস্থিতি দেখে উদ্বিগ্ন প্রতিবেশীরা যখন তাদের বাড়িতে গিয়ে দরজাটি ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান তখনই এই ঘটনাটি প্রকাশ্যে আসে।

বন্ধু পালের ভাই সুজয় পাল সংবাদ সংস্থাকে বলেন, যে তার ভাই ২০ বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং ছেলের লেখাপড়ার জন্য মুর্শিদাবাদে চলে এসেছিলেন। কারও সঙ্গে তাদের কোনও সমস্যা ছিল কিনা তা আমরা জানি না।

এই রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি একে অপরের বিরুদ্ধে খুন এবং হামলার অভিযোগ করেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বারেবারে এই হিংসার ঘটনায় বেশ দ্বন্দ্বেই রাজ্য রাজনীতি।

চলতি বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচনের সময় বঙ্গে রাজনৈতিক হিংসার ঘটনা তুঙ্গে ওঠেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬

ফিনালিসিমার ভেন্যু হিসেবে বার্নাব্যুর নাম প্রস্তাব, রাজী নয় আর্জেন্টিনা

মার্চ ১২, ২০২৬

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

মার্চ ১২, ২০২৬

আইনি ঝামেলায় জড়ালেন হার্দিক পান্ডিয়া

মার্চ ১২, ২০২৬

মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন ঘাঁটি সরিয়ে নিতে হবে: মোজতবা খামেনি

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT