চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বাইরে নিষিদ্ধ বলিউডের যেসব সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ন ০১, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউডের এমন কিছু চলচ্চিত্র রয়েছে যেগুলো ভারতে ব্লকবাস্টার হিট ও খ্যাতি অর্জন করতে পারলেও বিদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এক নজরে দেখে নেওয়া বিদেশের মাটিতে নিষিদ্ধ সেই সকল কিছু সিনেমার নাম:

পদ্মাবত
ভারতের অন্যতম বিতর্কিত সিনেমার তালিকায় রয়েছে দীপিকা পাডুকোন অভিনীত সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবিটি। তবে ছবিটির এই বিতর্ক শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি। মালয়েশিয়া সরকার ছবিটিকে নিষিদ্ধ করেছিল। কারণ এতে ইসলামের কিছু সংবেদনশীলতাকে স্পর্শ করে, যা দেশটির মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত হানতে পারে।

বোম্বে
এই সিনেমাটিও ধর্মান্ধতার ইঙ্গিত দেয় বলে অভিযোগ ছিলো। ছবিটির কাহিনী ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মুম্বাই দাঙ্গা নিয়ে। যদিও এটি সমালোচকদের প্রচুর প্রশংসা পেয়েছে এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জনপ্রিয়তাও অর্জন করেছে। কিন্তু তার পরেও ছবিটিকে কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল। ফলে ‘ধর্মীয়’ উত্তেজনার কারণ দেখিয়ে সিঙ্গাপুরে সিনেমাটি নিষিদ্ধ করা হয়।

দ্য ডার্টি পিকচার
ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী সিল্ক স্মিতা। যার জীবনী নিয়েই বলিউডে নির্মিত হয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমাটি। ভারতে সিনেমাটি বেশ প্রসংশিত হলেও দেশের বাইরে এটিকে নানা খড়গ পোহাতে হয়েছে। এটি কুয়েতের মতো বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছিল, সিল্ক স্মিতার চরিত্রটিতে বিদ্যা বালানের খোলামেলা অভিনয় মেনে নিতে পারেনি।

নীরজা
একজন সাহসী এয়ার হোস্টেসের সত্য কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল ‘নীরজা’ ছবিটি। যিনি সন্ত্রাসীদের জিম্মিকৃত একটি ফ্লাইটে যাত্রীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সিনেমাটি পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল কারণ ছবিতে সন্ত্রাসীদের ভূমিকায় যাদের দেখানো হয়েছে, তারা সবাই পাকিস্তানি।

ওহ মাই গড
অন্যতম আলোচিত ছবিগুলোর একটি ‘ওএমজি’। ছবিটি ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্নবিদ্ধ করে। যা মেনে নিতে পারেনি কট্টর ধার্মিকরা। সিনেআলোচকদের কাছে গ্রহণযোগ্যতা পেলেও ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে সিনেমাটি এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ।

ফিজা
এই সিনেমাটি একটি মধ্যবিত্ত মুসলিম পুরুষকে ঘিরে আবর্তিত হয়েছিল, যিনি শেষ পর্যন্ত জঙ্গিতে পরিণত হয়। মালয়েশিয়া সরকার ছবিটির কাহিনীতে খুব একটা খুশি ছিল না এবং ‘প্রকৃত মুসলিম’ কখনো সন্ত্রাসী হতে পারে না এই বিশ্বাসে ছবিটি নিষিদ্ধ করে।

Reneta

বেলবটম
সৌদি আরব, কুয়েত এবং কাতারের মতো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এই সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। সিনেমাটি বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছিল কারণ এটি ঐতিহাসিক তথ্যকে ভুলভাবে পর্দায় উপস্থাপন করেছে বলে কথিত রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য ডার্টি পিকচারবলিউডবেলবটমবোম্বেসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬

যাদের নিয়ে রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচন বানচালের অপচেষ্টা ঠেকাতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT