চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের পদ্মশ্রী পেলেন সন্‌জীদা খাতুন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ন ২৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছায়ানট সভাপতি সন্‌জীদা খাতুন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ বছর ভারত সরকার ১১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছে। তাদের মধ্যে সাতজন পেয়েছেন পদ্মবিভূষণ, ১০ জন পেয়েছেন পদ্মভূষণ আর ১০২ জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী সম্মাননা।

এর আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ সম্মাননা পেয়েছিলেন। আর ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক এবং সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।

এ বছর সন্‌জীদা খাতুন ছাড়াও ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী-২০২১’ পাচ্ছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক।

সন্‌জীদা খাতুন একাধারে রবীন্দ্রসংগীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি। এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। প্রচলিত ধারার বাইরে ভিন্নধর্মী একটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দা’র সভাপতি তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: পদ্মশ্রীবাংলাদেশভারতলিড বিনোদনসনজীদা খাতুন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিনিধির পাঠানো ছবি

জিলাপির টোকেন বিতরণকালে জামায়াতের তিন কর্মী আটক

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ভোট শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: শুরুর আগেই ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষ: আহত ১১

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠনে প্রতীক্ষার ভোট আজ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT