চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নামে পাকিস্তানের নালিশ, আইসিসির আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

প্রতিশ্রুত দ্বিপাক্ষিক সিরিজ না খেলায় ভারতের কাছে ক্ষতিপূরণ দাবি করা পাকিস্তান আইসিসির কাছে লিখিত অভিযোগ দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, টাকা-পয়সার হিসাব মেটাচ্ছে না বিসিসিআই। পাকিস্তানের অভিযোগ পেয়ে দুই দেশকে নিজেদের সমস্যা মিটিয়ে নিতে দুই মাসের সময় দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

পিসিবি চেয়ারম্যানের বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, ‘বিষয়টি এখন আইসিসি বুঝবে। শেষ মিটিংয়েও আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর উপস্থিত ছিলেন। আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে চেষ্টা করছি ক্ষতিপূরণ আদায় করার।’

নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশ এবং পাকিস্তান একাদশ দিয়ে ক্রিকেট খেলাচ্ছে দেশটি। আইসিসির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সংস্থাটির সিইও ডেভিড রিচার্ডসন। তার পাশে বসেই সাংবাদিকদের এসব কথা বলেন পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি।

দ্বিপাক্ষিক সফর নিয়ে আইসিসির নিয়ম হচ্ছে, দুই দেশই সব বিষয় আলোচনার মাধ্যমে ঠিক করবে। আইসিসি কেবল মাত্র সহযোগিতা করবে। এখন লিখিত অভিযোগ পাওয়ায় বলা হচ্ছে, দুই মাসের ভেতর দুই দেশ সমাধানে না আসলে আইসিসি পদক্ষেপ নিবে। তখন যে সিদ্ধান্ত নেয়া হবে উভয় পক্ষকে তা মেনে নিতে হবে। কোনো আপিল করা যাবে না।

২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি সিরিজ খেলার কথা ভারতের। এর মধ্যে চারটি হওয়ার কথা ছিল পাকিস্তানের মাটিতে। এই ছয়টি সিরিজে মোট ১৪টি টেস্ট, ৩০টি ওডিআই এবং ১২টি টি-টুয়েন্টি ম্যাচ ছিল।

আইসিসির টুর্নামেন্টগুলোতে পাকিস্তানের বিপক্ষে ভারত খেললেও ২০০৮ সালের মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দিয়েছে দেশটি। যার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-পাকিস্তান ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT