চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের গল্পে অস্কার জয়, তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

হলিউডের পরেই বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলা হয় বলিউডকে। শুধু বলিউডেই নয়, ভারতের বিভিন্ন আঞ্চলিক এলাকাগুলোতেও নির্মিত হয় অসংখ্য দাপুটে সিনেমা। কিংবদন্তি ভারতীয় নির্মাতা সত্যজিৎ রায়কে আজীবন সম্মাননা ছাড়া ‘অস্কার’ তাদের অধরাই! তবে ৯১তম অস্কার অনুষ্ঠানে রীতিমত ইতিহাস তৈরী করলো ভারত!

প্রতি বছর শত শত সিনেমা করলেও অস্কারের বারান্দায় পা রাখতে পারেনি ভারত। তবে ভারতীয় প্রেক্ষাপটে নির্মিত ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ২০০৯ সালে বেশ কয়েকটি বিভাগে অস্কার জয় করে ইতিহাস তৈরী করেছিলো। সেই ছবিতে বেশ কয়েকজন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী থাকলেও ছবিটি ছিলো হলিউডের!

কাকতালীয় ভাবে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ এর এক দশক পর অস্কারে উচ্চারিত হলো ভারতের নাম। আর তাতেই উচ্ছ্বসিত ভারতীয় মিডিয়া! আর সেই উচ্ছ্বাসে শামিল হলেন ভারতীয় তারকারাও।

আর উচ্ছ্বসিত হবেনই বা না কেনো! ৯১তম অস্কারে ‘ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট’ বিভাগে অস্কার বাগিয়ে নিল ভারতীয় গল্পে ও ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শিক্ষা এন্টারটেইনমেন্টের ডকুফিল্ম ‘পিরিয়ড, এন্ড অব সেনটেন্স’। ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন ইরানি বংশদ্ভূত আমেরিকান নির্মাতা রায়কা জেতাবচি।

শিক্ষা এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক ভারতীয় গুনিত মোঙ্গা। এরআগে তার এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হয়েছে মাসান, লাঞ্চ বক্স, টাইগারস ও হারামখোরের মতো আলোচিত চলচ্চিত্র।

অস্কার জয়ের পর গুনিত মোঙ্গা টুইটে জানান, আমরা জিতে গেছি। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে জানুক, তারা প্রত্যেকে একেকটা দেবী। তারা পূজনীয়।

Reneta

ব্ল্যাক শিপ, এন্ড গেইম, লাইফ বোট এবং অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন’এর মতো ডকুমেন্টারিগুলোর সাথে প্রতিযোগিতা করে অস্কার জয় করায় রীতিমত আনন্দের জোয়ারে ভাসছে গোটা বলিউড সহ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি।

ইতোমধ্যে অনেকেই টুইটার ও ফেসবুকে ‘পিরিয়ড, এন্ড অব সেনটেন্স’ ডকুফিল্মটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছেন। অভিনেতা ভিকি কৌশল নির্বাহী প্রযোজক গুনিতের স্ট্যাটাসটি শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া আদিল হোসেন, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকেই গুনিতকে অভিনন্দন জানাচ্ছেন। তারা বলছেন, এই মুহূর্তটা ভারতীয় সিনেমার জন্য গৌরবের।

অস্কারজয়ী ডকুফিল্মটির প্রেক্ষাপট ভারতের উত্তর প্রদেশের হরিপুর জেলা। মূলত হরিপুর অঞ্চলের মেয়েদের গল্প নিয়েই তৈরী হয়েছে ডকুফিল্মটি। যারা পিরিয়ড(ঋতুস্রাব) নিয়ে সমাজের অতি প্রাচীন সংস্কারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেই অঞ্চলে আবির্ভাব ঘটে একজন সত্যিকারের ‘প্যাড ম্যান’-এর। তার অবদানও তুলে ধরা হয় ডকুমেন্টারিতে।

লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল জমকালো অস্কারের আসর। বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৭টা থেকে শুরু হয় অস্কার অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে।

৯১তম অস্কারের বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে:

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারঅস্কারপ্রিয়াঙ্কা চোপড়াবলিউডলিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT