চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সেনাপ্রধানের সফর নিয়ে ভুল খবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ন ২১, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

‘ভারতীয় সেনাপ্রধান আবারও বাংলাদেশে আসছেন’ বৃস্পতিবার ভারতের টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ শুক্রবার প্রকাশিত হয়েছিল। কিন্তু খবরটি ভুল ছিল বলে টাইমস অফ ইন্ডিয়া তাদের সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে।

এ বিষয় নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, এই মাসে ভারতের সেনাপ্রধান দ্বিতীয় বারের জন্য ঢাকা সফর করবেন বলে ইন্ডিয়া টাইমসের সূত্র দিয়ে সংবাদ প্রকাশ করেছে ঢাকার কয়েকটি গণমাধ্যম। টাইমস অব ইন্ডিয়া তাদের ‘ভুল প্রতিবেদন’ দ্রুত সরিয়ে নিলেও ঢাকার গণমাধ্যম তা করেনি। কি দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতা!’

বাংলাদেশের অনেক গণমাধ্যম এ বিষয়ে পুনরায় কোনো প্রতিবেদন প্রকাশ করেননি বা ওই প্রতিবেদন সরিয়ে নেয়নি।

বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল আবার ঢাকা সফর করবেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সইয়ের পর এই সফরের সংবাদ সত্য হলে এটি হতো ভারতীয় সেনাপ্রধানের দ্বিতীয় ঢাকা সফর।

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ৩১ মার্চ থেকে ২ এপ্রিল ঢাকা সফর করেছিলেন জেনারেল বিপিন রাওয়াত।

 

Jui  Banner Campaign
ট্যাগ: টাইমস অব ইন্ডিয়াভারতীয় সেনা প্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জে কেন্দ্রের সামনে ১৪-১৫ টি ক/কটেল বি/স্ফোরণ!

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আপনি সফল কিনা- প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অবশেষে ভোট দিলেন হান্নান মাসউদ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT