চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সীমান্ত রক্ষী প্রধানের স্মৃতিতে মুক্তিযুদ্ধের চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ পূর্বাহ্ন ১৮, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

ভারতকে কোন অবস্থাতেই বিব্রত করা উচিত হবে না বিধায় আওয়ামী লীগ নেতাদের সীমান্ত অতিক্রম করে চীনে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ প্রকাশিত সিনিয়র সাংবাদিক এবং দ্য স্টেটসম্যান এর সাবেক সম্পাদক মানাস ঘোষ এর কলামে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর তৎকালীন আঞ্চলিক প্রধান গোলক বিহারি মজুমদারের অপ্রকাশিত স্মৃতি থেকে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। 

এই তথ্যসহ আরও কিছু অব্যক্ত ইতিহাস গোলক বিহারী মজুমদার’স আনপাবলিশড মেমোরিস-এ রয়েছে, গত জুলাই মাসে আকস্মিক মৃত্যুর ফলে তা তিনি শেষ করে যেতে পারেননি। গোলক বিহারী ‘পরম বিশিষ্ট সেবা মেডেল’ (পিভিএসএম) লাভ করা প্রথম সিভিলিয়ান।   

২৫ শে মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর রক্তাক্ত অভিযানের সময় বঙ্গবন্ধু আন্ডারগ্রাউন্ডে যাবেন না এবং ধানমন্ডিতে নিজের বাসাতেই অবস্থান করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু যদি তাকে গ্রেপ্তার বা হত্যা করা হয় তবে শেখ মুজিব আওয়ামী লীগে তার সেকেন্ড ইন কমান্ড তাজউদ্দিন আহমেদের মাধ্যমে আওয়ামী লীগ নেতাদেরকে প্রথমে চীনে যাওয়ারই নির্দেশ দিয়েছিলেন। তবে চীন যদি সাহায্য করতে না চায় তবে শেষ ভরসা হিসেবেই ভারতীয় সাহায্যের চেষ্টা করতে হবে বলেছিলেন তিনি।

বাংলাদেশের নয় মাসের মুক্তি সংগ্রামে ভারত, নির্বাসিত বাংলাদেশের নেতৃত্ব এবং ভারতে প্রশিক্ষিত মুক্তিবাহিনীর মধ্যে যোগসূত্র ছিলেন গোলক। সংকটকালীন সেই সময়ে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির কাছ থেকে আদেশ পেতেন। ইন্দিরা গান্ধীও গোলকের প্রজ্ঞায় যথেষ্ট আস্থা রাখতেন। ‘যা উপযোগী মনে হয় করুন, জাতীয় স্বার্থের জন্য সঠিক বিবেচনায় যতদুর যেতে হয় যান’। গোলকের প্রতি এমনই ছিলো প্রধানমন্ত্রীর নির্দেশনা।          

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজয় দিবসমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই অনলাইন

সচিবের নির্দেশনার পরও বহাল তবিয়তে, ঢাকায় গেড়ে বসেছেন গণপূর্তের ৬০ প্রকৌশলী

এপ্রিল ১২, ২০২৬

তুরস্কের কাছে বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দর নারী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

এপ্রিল ১২, ২০২৬

মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

এপ্রিল ১২, ২০২৬

রঙ্গমঞ্চে হুমায়ূন আহমেদের সাইকোথ্রিলার জিন কাফিল

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT