চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ন ২৬, মার্চ ২০২২
বিনোদন
A A

ঘোষণার শুরু থেকেই দর্শক-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এস এস রাজামৌলি পরিচালিত দর্শক কাঙ্খিত ছবি ‘ট্রিপল আর’। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে আলোচিত এই ছবি।

পূর্ব ধারণা অনুযায়ি বক্স অফিসেও বাজিমাত করছে এই ছবি। শুধু তাই নয়, ভারতীয় ছবির ইতিহাসে বক্স অফিস রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’।

জানা গেছে, বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপল আর’ ছবিটির প্রথম দিনের আয় দাঁড়িয়েছে ২৪০ কোটি রুপি! যার ভেতর তেলেগু ভাষায় ছবিটি আয় করেছে ১২০ কোটি, তামিল ভাষায় ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কন্নড়ে ১৪ কোটি এবং মালায়ালামে ৪ কোটি রুপি।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মুক্তির প্রথম দিনে মোট ৭৫ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘ট্রিপল আর’ এর প্রথম দিনের আয় দাঁড়িয়েছে প্রায় আড়াইশো কোটি রুপি!

এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। এবার সেই রেকর্ডও ভেঙে দিলো ‘ট্রিপল আর’।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

Reneta

বলিউড মুভি রিভিউজ বলছে, মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।

এদিকে মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআরআরআরআলিয়া ভাটএসএস রাজামৌলিকানাডাজুনিয়র এনটিআরবক্স অফিসযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT