চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় দুই ছবিতে বাংলাদেশের শান্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ১৪, জুলাই ২০২০
বিনোদন
A A

ভারতীয় ছবিতে কাজ করার ঘটনা বাংলাদেশি তারকাদের জন্য নতুন নয়। তবে তেলেগু ছবিতে এরআগে মেঘলা মুক্তা ছাড়া আর কাউকে দেখা যায়নি। আর এবার ভারতীয় তেলেগু ও বাংলা ভাষার ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন বাংলাদেশি র‌্যাম্প মডেল ও অভিনেত্রী শান্তা।

সম্প্রতি এমনটাই জানান এই মডেল ও অভিনেত্রী। এমনকি লকডাউনের এই সময়ে অনলাইনেই দুটি ছবির চুক্তি স্বাক্ষরও করে ফেলেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দুটি ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন শান্তা।

কলকাতার ছবিতে শান্তার বিপরীতে অভিনয় করবেন টলিউডের তারকা অভিনেতা অঙ্কুশ, তবে ছবিটির নাম এখনও ঠিক হয়নি। এদিকে তেলেগু ভাষার ছবির নাম চূড়ান্ত হলেও ছবিতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা জানা যায়নি।

সিনেমায় নতুন মুখ হয়েও তেলেগু ভাষার ছবিতে কীভাবে সুযোগ পেলেন? এমন প্রশ্নে তিনি বলেন, একটি বিউটি কনটেস্টে অংশ নিতে গিয়ে তেলেগু ছবির পরিচালক ও প্রযোজকের সঙ্গে যোগাযোগ হয়। পরিচালক বিশ্বনাথ রাও আমাকে তার ছবিতে অভিনয়ের প্রস্তাব করেন। এরপর গল্প শোনালে তা আমার পছন্দ হয়। ছবির নাম ‘ইয়ে রা লা ভা’। সাসপেন্স, থ্রিলার ধাঁচের ছবিতে আমার চরিত্রের নাম অনন্যা।

ক’দিন আগেই কলকাতার এক তারকা পরিচালকের সঙ্গে জুড়ে খবরের শিরোনাম হন শান্তা। শান্তার অভিযোগ, সেই পরিচালক তার ছবিতে কাজ করারও প্রস্তাব দেন। তবে বিনিময়ে ‘বাজে প্রস্তাব’ দেন তাকে। তবে সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে এই নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করারও পরিকল্পনা করেছেন তিনি। জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কলকাতা পরিচালক সমিতিতে অভিযোগ তুলবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তেলেগুবাংলালিড বিনোদনশান্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

ফেনীতে ঈদের পর ৪ দিন চট্টগ্রামমুখী দুই লেন বন্ধ থাকবে

মার্চ ১৯, ২০২৬

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যেসব ব্যবস্থা নিলো র‌্যাব

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রিয়াদ বৈঠকে ইরান ইস্যুতে কড়া বার্তা মুসলিম দেশগুলোর

মার্চ ১৯, ২০২৬

প্রকাশ্যে আসতেই সাড়া ফেললো ‘চক্র ২’-এর ট্রেলার

মার্চ ১৯, ২০২৬

দ্য ইকোনমিস্ট’র ২৭ শতাংশ শেয়ার কিনলেন কানাডীয় শিল্পপতি স্টিফেন স্মিথ

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT