চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় দলের ক্রিকেট কোচ যখন নওয়াজউদ্দিন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ন ০৩, জুলাই ২০১৮
বিনোদন
A A

কখনো ছিঁচকে চোর, কখনো গ্যাংস্টার, কখনো সিরিয়াল কিলার, কিংবা কখনো পুলিশ অফিসার আবার কখনো বা সুসাহিত্যিকের ভূমিকায় দেখা গেছে তাকে। রাজনৈতিক নেতার চরিত্রেও দেখা গেছে তাকে। তবে এবার তার আরো একটি ভিন্ন চরিত্র দেখার অপেক্ষায়!

বলছিলাম বলিউডের বৈচিত্রময় চরিত্রে মানানসই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর কথা! বিভিন্ন চরিত্রে মানিয়ে যাওয়া এই তুখোড় অভিনেতাকে এবার দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট কোচের ভূমিকায়!

হ্যাঁ। কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জয় করে ভারত। আর এটা নিয়েই বলিউডে তৈরি হচ্ছে নতুন সিনেমা। ছবিটি পরিচালনা করবেন বজরঙ্গি ভাইজান, এক থা টাইগার এবং টিউবলাইট নির্মাতা কবির খান। এরইমধ্যে শেষ হচ্ছে ছবির প্রাথমিক কাজ। বহু আগেই চূড়ান্ত হয়েছে ছবির মূল কাস্টিং। অর্থ্যাৎ কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

আর এবার পিঙ্কভিয়ায় প্রকাশিত একটি খবরে মুম্বাই মিররের বরাত দিয়ে তারা জানায়, ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয় নিয়েই ছবির কাহিনী। ছবির নাম ‘৮৩। ছবিতে মূল চরিত্র কপিল দেব। আর এই চরিত্র রূপদান করবেন রণবীর সিং। এছাড়াও বিভিন্ন ক্রিকেটারের চরিত্র রূপদান করবেন বেশকিছু জনপ্রিয় মুখ।

এরইমধ্যে ক্রিকেট কোচের চরিত্রটি ছিনিয়ে নিলেন নওয়াজ। এর আগেও ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একই নির্মাতার নির্দেশনায় পাকিস্তানি রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজ।

ভারতীয় এই প্রতিবেদনে আরো জানানো হয়, ‘৮৩ ছবিটি আগামী বছরের আগস্টে মুক্তি পাবে। আর সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং।

Jui  Banner Campaign
ট্যাগ: কপিল দেবকবির খাননওয়াজউদ্দিন সিদ্দিকীবজরঙ্গি ভাইজানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT