চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় গোয়েন্দাদের সন্দেহ বিদেশী হত্যায় জামায়াত জড়িত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ পূর্বাহ্ন ০৬, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে দুই বিদেশী হত্যায় ইসলামিক স্টেট (আইএস) নয় বরং যুদ্ধাপরাধী দল জামায়াতে-ই ইসলামী জড়িত বলে সন্দেহ করছে ভারতীয় গোয়েন্দারা। যুদ্ধাপরাধে আটক মতিউর রহমান নিজামীর মতো কয়েকজন শীর্ষ নেতার বিচার বাধাগ্রস্থ করতেই জামায়াতের জঙ্গিরা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন।

ইতালীয় ও জাপানি নাগরিক হত্যায় আইএস নয়, জামায়াত জড়িত বলে ভারতীয় গোয়েন্দা ধারণার কথা প্রকাশিত হয়েছে টাইমস অব ইন্ডিয়ায়।

ভারতীয় গোয়েন্দা সংস্থার এক উর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে খুব শীঘ্রই জামায়াতের শীর্ষ নেতাদের রায় কার্যকর হবে। এমন অবস্থায় বিদেশী হত্যাকাণ্ড ঘটিয়ে জঙ্গি গোষ্ঠী আইএস এর নামে তা চালিয়ে দিয়ে জামায়াত এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছে। কারণ আইএস কে বাংলাদেশে তৎপর দেখানো গেলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সমালোচিত হবে এবং পশ্চিমাদের তারা দেখাতে চায় শেখ হাসিনার সরকার নিরাপত্তা ইস্যুতে ব্যর্থ হয়েছে। এজন্য সরাসরি পশ্চিমাদের হস্তক্ষেপের সুযোগ দিতেই সুকৌশলে বিদেশীদের হত্যা করা হয়েছে।

বিভিন্ন পশ্চিমা মাধ্যমে বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যায় আইএস দায় স্বীকার করেছে। কিন্তু হত্যাকাণ্ড দুটির ধরণ আইএস এর প্রচলিত কর্মকাণ্ডে কিংবা অন্যান্য হত্যাকাণ্ডের সঙ্গে মেলে না বলে জানান ভারতীয় ওই সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা।

কারণ আইএস এর প্রচলিত হত্যায় টার্গেটকে ধারালো অস্ত্র দিয়ে শিরোচ্ছেদ এবং হত্যার ভিডিও টেপ ছাড়া হয়। অথচ বাংলাদেশে দু’জন বিদেশীকে গুলি করে হত্যা করা হয়েছে। গুজব থাকলেও হত্যাকাণ্ড দু’টিতে এখনো আইএস এর সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গ্রেফতারকৃত সন্দেহভাজনদের সঙ্গেও আইএস’র সংশ্লিষ্টতার তথ্য নেই। আসলে এই দুই হত্যাকাণ্ডে আইএস এর দায় স্বীকার গুজব ছাড়া এখনো আর কিছু নয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিদেশী হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT