চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয়দের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিরোধিতা

মাশরুর শাকিলমাশরুর শাকিল
৬:২৯ অপরাহ্ন ২৪, জুন ২০১৫
অর্থনীতি
A A

প্রস্তাবিত ভারতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বেসিক গার্মেন্টস ও নীটওয়্যার শিল্প স্থাপনের বিরোধিতা করেছে দেশীয় উদ্যোক্তারা। তাদের দাবি, বাংলাদেশের এ দুটি খাত স্বনির্ভর হওয়ার পথে। তবে, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যাকওয়ার্ড শিল্প ও টেক্সটাইল খাতে বিনিয়োগ হতে পারে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা আশ্বাস দিয়েছে, দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর কিছুই করা হবে না।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে ২২ টি চুক্তি ও সমঝোতা স্মারকের একটি হলো মংলা ও ভেড়ামারায় ভারতীয় উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন। সমঝোতা স্মারককে ইতিবাচক হিসেবে দেখলেও বিশেষ অঞ্চলে গার্মেন্টস ও নীটিং খাতের কারখানার অনুমতি দিতে আপত্তি গার্মেন্টস উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ ও নীটওয়্যার ম্যানুফ্যাকচারারদের সংগঠন বিকেএমই।

বিকেএমইএ প্রেসিডেন্ট সেলিম ওসমান বলেন, বিদেশীদের এখানে সুযোগ দিলে আমাদের বিদ্যুৎ, গ্যাসে ঘাটতি পড়বে। এতে করে আমাদের যে উদ্যোক্তরা আছেন তাদের মন ভেঙে যাবে।

বিজিএমইএ প্রেসিডেন্ট আতিকুল ইসলাম বলেন, কেউ যদি ভ্যালু অ্যাডেট আইটেম নিয়ে আসে তাহলে আমরা তাকে উৎসাহিত করবো। আমরা আরো উৎসাহিত করবো এমন জিনিসকে যা বাংলাদেশে এখনো হয় নাই।

তবে সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা বলছে, এখনো পুরোপুরি চুড়ান্ত হয়নি কি ধরনের শিল্পকে অনুমতি দেয়া হবে। চেষ্টা থাকবে দেশয়ি বাজারে প্রয়োজনীয় এমন শিল্প স্থাপনে প্রাধাণ্য দেয়া।

Reneta

বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আমরা এখনো কোনো আপত্তি শুনিনি। এ জন্য আমরা বিজিএমইএ ও বিকেএমইএ-র মতো সংগঠনগুলোর সাথে আপাল করতে পারি। কোনো আপত্তি পেলে সে বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো।

দুটো অর্থনৈতিক অঞ্চল নিয়ে ইতোমধ্যে সমীক্ষা শুরু করেছে বেজা। অচিরেই শুরু হবে অবকাঠামো উন্নয়নের কাজ।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনৈতিক অঞ্চলউদ্যোক্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬

কোনো অবস্থায় ভোটের মাঠ ছাড়বে না জামায়াত: মাহবুব জুবায়ের

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT