চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বল আছে কিন্তু স্বীকৃত ব্যাটার নেই। মেহেদী হাসান মিরাজ ১৪ ওভারের পর সঙ্গী হিসেবে এমন কাউকে পাননি যাকে নিয়ে লড়ে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয়া যায়! নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে সংগ্রহ বড় হয়নি বাংলাদেশের। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে স্বাগতিকদের সামনে লক্ষ্য মোটে ১২৮ রানের।

গোয়ালিয়রে টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মিরাজ ৩৫ রানে অপরাজিত থাকেন। দলের হয়ে সর্বোচ্চ রান করা মিরাজ ৩২ বলের ইনিংসে মারেন তিন বাউন্ডারি।

৪৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতে ধুঁকতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। বাংলাদেশ অধিনায়ক ২৫ বলে ২৭ রান করে একটি করে চার-ছয়ে। বলের ফ্লাইট বুঝতে না পেরে ওয়াশিংটন সুন্দরের হাতে ফিরতি ক্যাচ দিয়ে বোকা বনে যান।  দীর্ঘক্ষণ ক্রিজে কাটিয়ে থিতু হলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

আসা-যাওয়ার মিছিলের মাঝেও রিশাদ হোসেন আশা দেখিয়েছিলেন ভালো কিছুর। চার-ছক্কায় ১৩তম ওভারে ১৫ রান তুলে স্লগে ভালোই করছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরায় মিরাজের সামনে ২০ ওভার টিকে থাকার চ্যালেঞ্জ তৈরি হয়। রিশাদ ৫ বলে করেন ১১ রান।

তাসকিন আহমেদকে নিয়ে কাজটা ভালোই করছিলেন মিরাজ। দলকে কিছুটা এগিয়ে নিয়ে সঙ্গীকে হারান অফস্পিনিং অলরাউন্ডার। ১৩ বলে ১২ করে রান আউটের শিকার হন তাসকিন। শরিফুল ইসলাম (০) এসেই হন বোল্ড। ৫ বলে ১ রান করে আর্শদীপ সিংয়ের তৃতীয় শিকারে পরিনত হন মোস্তাফিজুর রহমান। ১ বল আগেই অলআউট হয় বাংলাদেশ।

অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ ১ রান করে সাজঘরে ফিরে গেছেন ডিপ কাভারে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে। গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন মায়াঙ্ক যাদব। বরুণ চক্রবর্তীকে ছক্কা মারার পরের বলে গুগলিতে বোল্ড হন জাকের আলী। ৬ বলে ৮ রান করে ফেরেন তিনি।

তার আগে ১৮ বলে ১২ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। লিটন দাস ৪ ও পারভেজ হোসেন ইমন ৮ রান করে ফেরেন। শুরুর দুটি উইকেট নেন আর্শদীপ। বরুণও তিন উইকেট তোলেন।
শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিং বেছে নেন। ১৪ বছর পর হওয়া আন্তর্জাতিক ম্যাচটিতে দেখা গেল না টি-টুয়েন্টির আমেজ।
তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ খেলায় তানজিম হাসান সাকিবকে অপেক্ষা করতে হচ্ছে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য।
Jui  Banner Campaign
ট্যাগ: গোয়ালিয়রপ্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT