চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাংচুর, অগ্নিকাণ্ডের পরও ঢাবিতে বৈশাখী কনসার্ট হচ্ছে

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
১:৫৭ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাবি-কনসার্টে আগুন-বৈশাখী কনসার্ট

শুক্রবার রাত ও শনিবার সকালে অগ্নিকাণ্ড এবং ভাংচুরের পরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের বৈশাখী কনসার্ট।

শনিবার সকালে দ্বিতীয় দফা আগুনের পর মল চত্বরে আয়োজিত বৈশাখী কনসার্ট অনিশ্চিত হয়ে পড়েছিল।

পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস সাদ্দাম হোসেনের আশ্বাসে শুধু কনসার্ট চালিয়ে নেওয়ার ঘোষণা দেন অনুষ্ঠানের স্পন্সর কোমল পানীয় মোজোর অপারেশন ব্র্যান্ড হেড মার্কেটিং বিভাগের প্রধান আজম বিন তারেক।

তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার জন্য এবং তাদের সহযোগিতা করব। পরে সাদ্দাম হোসেন দায়িত্ব নেওয়ায় আমরা শুধু কনসার্ট চালিয়ে নেব জানিয়েছি। কিন্তু আজকের চৈত্র সংক্রান্তির ফোক অনুষ্ঠান বাতিল করেছি।’

সাদ্দাম হোসেন বলেন, ‘আমি নিজেই এখানে সামলাবো এবং আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি।’

এর আগে চৈত্র সংক্রান্তিতে লোকসঙ্গীত ও পহেলা বৈশাখের দুই দিনব্যাপী কনসার্ট উপলক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন, বিজ্ঞাপন বুথ ও স্টলে ভাংচুর এবং আগুন দেয়ার ঘটনায় অনুষ্ঠান অনিশ্চিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ছাত্রলীগের অন্তঃকোন্দলের জের ধরে এসব ঘটনা ঘটেছে।

Reneta

সরেজমিন গিয়ে দেখা যায়, স্পন্সর মোজোর স্টেজ, স্টল সবকিছু গুটিয়ে নিচ্ছে কর্মচারীরা।

আজম বিন তারেক বলেন, ‘কাল রাতে এই ঘটনা ঘটার পর আমাকে অনেক অনুরোধ করা হয়েছে এবং বলা হয়েছে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। তাই আমি সবকিছু গুছিয়ে পুনরায় কাজ করা শুরু করলাম। সকাল ৮ টার দিকে চারজন লোক হেলমেট পরে এসে আমাদের সাউন্ড সরানোর যে বক্স, যার দাম তেতাল্লিশ লাখ টাকা, সেখানে পেট্রোল বোমা মারে। তাদের হাতে অস্ত্র ছিল। আমার সামনেই জিনিসগুলো পুড়িয়ে দেয়া হয়েছে। তারপর তারা দ্রুত আবার মোটরবাইকে করে চলে যায়। আমাদের ক্ষয়ক্ষতি প্রায় কোটি ছাড়িয়ে গেছে।’

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম সবাইকে একটা সুন্দর কনসার্ট উপহার দেওয়ার জন্য। কিন্তু যে ঘটনা ঘটানো হয়েছে আমার ভাষা নাই প্রকাশ করার মতো। তবে আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি সবকিছু ঠিকঠাক মতো করছিলাম কিন্তু এখানে পেট্রোল বোমার ঘটনা ঘটেছে যা লজ্জাজনক।’

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT