পরিবেশ

ভরাট হচ্ছে হবিগঞ্জের ঘরদাইড় নদী, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য

হবিগঞ্জের আজমিরীগঞ্জের ঘরদাইড় নদী ভরাট

হবিগঞ্জের আজমিরীগঞ্জের ঘরদাইড় নদী ভরাট হয়ে যাচ্ছে। পলি জমতে জমতে কোনো কোনো জায়গা মাঠে পরিণত হয়েছে। এতে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।

ঘরদাইড় নদী এককালে খরস্রোতা ছিল। নদীকে ঘিরে ছিল সুন্দর স্বাভাবিক ইকোসিস্টেম, টিকে ছিল জীববৈচিত্র্য। মৎস্যজীবীদের সুদিন ছিল। কিন্তু পলি জমে সেই নদীর আজ এ অবস্থা। তলদেশ যেন বিরানভূমি। সেচ সংকটে ক্ষতি হচ্ছে কৃষিরও।

স্থানীয়দের দাবিতে নদী সংস্কারের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাওহিদুল ইসলাম।

প্রবাহ ফিরিয়ে দেয়া গেলে পরিবেশগত পরিবর্তনের পাশাপাশি ঘরদাইড় নদী এলাকার অর্থনৈতিক উন্নতির হাতিয়ার হবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।

ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত:

বিষয়:নদী ভরাটহবিগঞ্জ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…