চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তি ও প্রেরণায় কবি রজনীকান্ত সেন

ইফতেখার উদ্দিনইফতেখার উদ্দিন
১২:১৭ অপরাহ্ন ২৬, জুলাই ২০১৮
শিল্প সাহিত্য
A A

বাংলার পঞ্চকবির এক কবি রজনীকান্ত সেন। গানের মাধ্যমেও যে স্রষ্টার আরাধনা করা যায়, তার অনন্য নিদর্শন তৈরি করেছেন তিনি। ভক্তিমূলক গানকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বাংলার নবজাগরণের সময়কার এ কবির গানের উপজীবিকা ছিলো ঈশ্বরের স্তুতি ও স্বদেশ প্রেম।

রজনীকান্ত সেনের গানগুলো শুনলে হয়তো মনে হবে তার জীবন ছিলো কতই না সহজ ও সাবলিল। কঠিন যন্ত্রণাদায়ক গলার ক্ষতজনিত ক্যান্সারে কবির মৃত্যু হয়। অথচ কবির রোজকার ডায়রিতে ব্যাধিজনীত যন্ত্রণার কোনো উল্লেখ নেই।

মৃত্যুর আগে যন্ত্রণায় কাতর কবির ডায়রিতে যা পাওয়া গেছে তার একটি উল্লেখযোগ্য অংশ হলো, ‘দয়াল, আর একদিন, আর একদিন কণ্ঠ দে, দেবতাকে দেবতার গান শোনাই, আরেকটু কণ্ঠ দে দয়াল, শুধু ওকেই শোনাবো, তার পর এ কণ্ঠ বন্ধ করে দিস দয়াল।’

২৬ জুলাই ১৮৬৫ সালে সিরাজগঞ্জের ভাঙাবাড়িতে কবির জন্ম। পিতা গুরুপ্রসাদ সেন ও মাতা মনোমোহিনী দেবীর ৩য় সন্তান ছিলেন তিনি। গুরুপ্রসাদ চারশো বৈষ্ণব ব্রজবুলি কবিতাসঙ্কলনকে একত্রিত করে ‘পদচিন্তামণিমালা’ নামক কীর্তন গ্রন্থ প্রকাশ করেন। এছাড়াও ‘অভয়াবিহার’ গীতি-কাব্যের রচয়িতা ছিলেন তিনি। ১৮৭৫ সালে রজনীকান্তের পিতা বরিশালের সাব-জজ পদ থেকে অবসর নেন।

ছোটবেলায় দুরন্ত ছিলেন কবি, সাধারণ ছেলেদের চেয়ে আলাদা। পড়ালেখা করতেন না একদমই। দুরন্তপনা করেই কাটিয়েছেন। সে বিষয়ে তিনি তার রোজনামচায় লিখেছিলেন, ‘আমি কখনও বইপ্রেমী ছিলাম না। অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞতা জানাই।’

শৈশব থেকে রজনীকান্তের অসাধারণ একটি গুণ ছিলো, যে কোনো গান শুনেই তার সুর, তাল আয়ত্ত করতে পারতেন। মাত্র ১৫ বছর বয়েসে কালি সঙ্গীত রচনার মাধ্যমে তিনি অসাধারণ কবিত্বের পরিচয় দেন।

Reneta

ইংরেজদের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন কবি। স্বদেশী আন্দোলনে তার গান ছিল অসীম প্রেরণার উৎসস্থল। ৭ আগস্ট, ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতার টাউনহলে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিলাতী পণ্য বর্জন এবং স্বদেশী পণ্য গ্রহণের সিদ্ধান্ত নেন বাংলার প্রখ্যাত নেতৃবর্গ।

ভারতের সাধারণ জনগণ বিশেষতঃ আহমেদাবাদ এবং বোম্বের অধিবাসীগণ ভারতে তৈরি বস্ত্র ব্যবহার করতে শুরু করেন। কিন্তু এ কাপড়গুলোর গুণগতমান বিলাতে তৈরি কাপড়ের তুলনায় তেমন মসৃণ ও ভাল ছিল না। এর ফলে কিছুসংখ্যক ভারতবাসী খুশী হতে পারেননি। এই ভারতীয়দেরকে ঘিরে রজনীকান্ত রচনা করেন তার বিখ্যাত দেশাত্মবোধক ও অবিস্মরণীয় গান –

‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই;
দীন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই৷’

কবি দ্বিজেন্দ্রলাল রায়ের দ্বার প্রভাবিত রজনীকান্ত এক সময় হাসির গান লেখা শুরু করেন। রজনীকান্ত সেনের গানগুলোকে বিষয়বস্তু অনুযায়ী ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে। দেশাত্মবোধক, ভক্তিমূলক, প্রীতিমূলক ও হাস্যরসের গান।
তার রচনাবলীর মধ্যে বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০) বিশেষভাবে উল্লেখযোগ্য।

রজনী বিশ্বাস করতেন যে, ঈশ্বর তাকে ব্যথা-বেদনা দিয়ে তার পবিত্র আত্মাকে শুদ্ধ করছেন। এ বিশ্বাসটুকু তার অন্তঃশক্তি প্রদান করে শারীরিকভাবে ব্যথা থেকে সাময়িক বিমুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। তাকে আত্মনিমগ্ন রেখে এ গান রচনা করতে সাহায্য করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে রজনীকান্তের একটি গান হলো,
‘আমায় সকল রকমে কাঙ্গাল করেছে, গর্ব করিতে চূর,
তাই যশ ও অর্থ, মান ও স্বাস্থ্য, সকলি করেছে দূর৷
ঐ গুলো সব মায়াময় রূপে, ফেলেছিল মোরে অহমিকা-কূপে,
তাই সব বাধা সরায়ে দয়াল করেছে দীন আতুর’

তারপর তিনি গানটিকে কবিতা আকারে বোলপুরে রবীন্দ্রনাথের কাছে পাঠিয়ে দেন। উষ্ণপ্রকৃতির এ কবিতা হাতে পেয়ে রবিঠাকুর ৩০ জুলাই একটি চিঠি লেখেন তাতে তিনি রজনী’র ব্যাপক সাহিত্য প্রতিভা এবং গৌরবময় ভূমিকার কথা সবিশেষভাবে উল্লেখ করেন। এর মাধ্যমেই তার অন্তরাত্মা শক্তি ও সাহস জুগিয়ে সর্বপ্রকার ব্যথা-বেদনা থেকে মুক্ত থাকবে বলে ব্যক্ত করেন।

‘আমি অকৃতি অধম ব’লেও তো কিছু কম করে মোরে দাওনি’ প্রচণ্ড ব্যথা ভরা অসুস্থ জীবনে অর্থকষ্টে থেকেও সৃষ্টিকর্তার প্রতি কবির কত যে কৃতজ্ঞতা, আরাধনা তা মানবজাতির জন্য নজির হয়ে থাকবে।

মাত্র ৪৫ বছর বয়সে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর যন্ত্রণাদায়ক ক্যান্সার কেড়ে নেয় বাঙালী নব জাগরণের এই মহান কবিকে। কিছু মৃত্যু হয়তো দেহান্তরতুল্য, বাঙালী জাতির মাঝে বেঁচে রইবেন বিপ্লব, দেশপ্রেম আর ভক্তির গানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রজনীকান্ত সেনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি সংকটে বড় হুমকির মুখে বিশ্ব অর্থনীতি: আইইএ

মার্চ ২৩, ২০২৬
ফাইল ছবি

‘সৌদি-তুরস্ক-চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে’

মার্চ ২৩, ২০২৬

ইসরায়েলের সাবেক শীর্ষ সামরিক কর্তার বর্ণনায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

মার্চ ২৩, ২০২৬

পুলিশের সামনেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা!

মার্চ ২৩, ২০২৬
ফিচারড ইমেজ ক্যাপশন: দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত আবাসিক ভবন দেখছেন স্থানীয়রা, ২২ মার্চ ২০২৬।

ইরানের সামরিক শক্তি কি অবমূল্যায়ন করল ইসরায়েল?

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT