বয়স যেনো তাকে একদম ছুঁতে পারেনি। নব্বই দশকের পর্দা কাপানো সেই অভিনেত্রী বর্তমান সময়ে এসেও তার ভক্তদের গেয়ে উঠতে বাধ্য করেন ‘দিল ধাক ধাক করনে লাগা’। বলিউডের সেই চন্দ্রমুখী নায়িকা মাধুরীর আজ জন্মদিন।
১৯৬৭ সালে এই দিনে মাধুরী দীক্ষিত জন্মগ্রগহণ করেণ। জন্মের পর কে জেনেছিল তার দৃষ্টি-হাসি বলিউডের ইন্ডাস্ট্রিসহ সবাইকে পাগল করে দেবে।
৪৯ তম জন্মদিনে মাধুরী তার অনুভূতি এভাবেই তার কোটি ভক্তদের সঙ্গে শেয়ার করে বলেন, `বয়স আমার কাছে সংখ্যা মাত্র। বয়স হয়েছে তাই বলে কোনো কিছু করা থেমে যাবে না। বয়স নয় আমার কাছে প্রতিভাই তার কাছে চিরকালীন’। মাধুরীর জন্মদিনে তার কাছের বন্ধুরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৮৪ সালে ‘অবোধ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নিজের নাম লেখান। এরপর একে একে ‘তেজাব’ ‘দয়াবান’, ‘রাম লক্ষণ’, ‘প্রেম প্রতীজ্ঞা’, ‘দেবদাস’, ‘সাজন’, ‘প্রেম দিওয়ানে’, ‘খলনায়ক’, ‘হাম আপনে হে কন’, ‘দিল তো পাগল হ্যা’, আজা নাচলে’র মতো শতাধিক জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।
জনপ্রিয়তার শীর্ষে বহু সম্মানে ভূষিত হয়েছেন। রোমান্টিক সিনেমায় শাহরুখ , সালমান, অজয়, অক্ষয়, অনিল কাপুর, সঞ্জয় দত্ত’র মতো টপ মোস্ট হিরোদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করলে মাধুরী জীবনের জুটিতে ৯৯ সালে নিজেকে আবদ্ধ করেন ডেনেভার কর্মরত ক্যালেফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন শ্রীরাম মধাব নেনে-কে।
দুই ছেলের জননী মাধুরী এবারের জন্মদিনে ছেলেদের তৈরী করা কার্ড উপহার পেয়েছেন।
জন্মদিনে এই অভিনেত্রীর চাওয়া আরো ভালো কিছু কাজ করে যাওয়া। তা নাচ ভিত্তিক হলেও তার আপত্তি নেই। কারণ মাধুরীর নাচের প্রতি আলাদা মায়া রয়েছে।
বলিউডে বিশাল ভদ্বরাজের ‘ইশকিয়া’ ছবিতে মাধুরীকে শেষ দেখা গিয়েছিলো। বর্তমানে তিনি কিছু নাচের রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।







