চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় আয়োজনে আসছে ‘মিশন এক্সট্রিম’-এর পয়লা দর্শন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ন ১৭, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

পুলিশ থ্রিলার অ্যাকশন ছবি ‘ঢাকা অ্যাটাক’-এর সাফল্যের পর কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হলো নতুন ছবি ‘মিশন এক্সট্রিম’। গেল মার্চ থেকে শুরু হওয়া কঠোর গোপনীয়তা রক্ষা করে বেশিরভাগ শুটিং শেষ করা হয়। এবার আসছে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে ‘মিশন এক্সট্রিম’- এর পয়লা দর্শন! 

যার ইংরেজি ট্যাগ লাইন ‘অ্যা ওয়ার এগেইনস্ট ইনভিজিবেল এনিমি’। ‘মিশন এক্সট্রিম’ চিত্রনাট্যের পাশাপাশি যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

চ্যানেল আই অনলাইনকে সানী সানোয়ার বলেন, বড় আয়োজনে ‘মিশন এক্সট্রিম’-এর ফার্স্ট লুক প্রকাশ করবো। সরকারী উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। তাদের শিডিউল পেলেই ফার্স্ট লুক কবে আসবে সে তারিখটি জানাবো।

ইতোমধ্যে ফার্স্টলুক প্রস্তুত। অপেক্ষা করছি অতিথিদের জন্য। আশা করছি শিগগির সবকিছু চূড়ান্ত হবে।

মিশন এক্সট্রিম

তারকাবহুল এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ, ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুষমা সরকার, দীপু ইমাম, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, আরেফ, মনোজ, সুমিত, ইমরান, সুদীপ্ত, নাজমুস সাকিব প্রমুখ।

Reneta

সানী সানোয়ার জানান, ‘মিশন এক্সট্রিম’-এর ৯০ শতাংশ শুটিং শেষ। ঢাকা, গাজীপুর, সাভার ছাড়াও দুবাইতে এর শুটিং হয়েছে। সর্বশেষ দুবাই থেকে ফিরে আরও দুদিন শুটিং হয়। বলেন, আগামী ডিসেম্বরে বাকি থাকা ১০ শতাংশ কাজ শেষ করবো। তার আগে নভেম্বরেই ডাবিং করবো। তিনি বলেন, আগামী বছরের শুরুর দিকে ‘মিশন এক্সট্রিম’ মুক্তির পরিকল্পনা আছে।

এরআগে ‘মিশন এক্সট্রিম’ প্রসঙ্গে আরিফিন শুভ জানিয়েছিলেন: নায়ক, নায়িকা, ভিলেনের ছবি নয় ‘মিশন এক্সট্রিম’। যেখানে প্রতিটি চরিত্র সমানভাবে গুরুত্বপূর্ণ। ছবিতে কোনো লিড ক্যারেক্টার নেই।

‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নায়ক বলেন, অনেকগুলো নতুন বিষয় ‘মিশন এক্সট্রিম’-এ আছে। আমি ব্যক্তিগতভাবে আগে এমন কাজ করিনি। এতো সংখ্যক লম্বা তালিকার জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ হয়নি। আমিসহ পুরো ইউনিট চেষ্টা করছে প্রত্যেকেই একেবারে সেরা যোগ্যতা দিয়ে কাজ করার জন্য।

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভআরেফইমরানইরেশ যাকেরঐশীঢাকা অ্যাটাকতারিক আনাম খানতাসকিন রহমানদীপু ইমামনাজমুস সাকিবফয়সাল আহমেদমনোজমাজনুন মিজানমিশন এক্সট্রিমলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসাদিয়া নাবিলাসানী সানোয়ারসুদীপ্তসুমিতসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT