ছোট পর্দার অলোচিত মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অভিষেক হলো বড় পর্দায়। ঢালিউডের বাণিজ্যিক ধারার জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরবর্তী সিনেমা ‘বন্ধন’ এ তিনি অভিনয় করবেন।
স্পর্শিয়া এর আগে স্বল্পদৈঘ্য ছবিতে অভিনয় করলেও এবারই প্রথম বাণিজ্যিক ধারার ছবিতে অভিনয় করছেন। ‘বন্ধন’ ছবিতে স্পর্শিয়া ছাড়াও অভিনয় করবেন শিপন, জন, ডন, এমি, ডন, মিশা সওদাগর প্রমুখ।
লাইভ টেকনোলজিসের ব্যানারে পাঁচ বন্ধুকে কেন্দ্র করে নির্মত ‘বন্ধন’ ছবির শুটিং আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে। আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়া হবে।
সম্প্রতি অনন্য মামুন পরিচালিত বাপ্পি ও মীম অভিনীত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি মুক্তি পেয়েছে। রোমান্টিক ধারার বাণিজ্যিক এ ছবিটি ব্যবসাসফল হয়েছে।








