র্যাপিং পেপারে মোড়ানো ২০০০ পাউন্ডের বড়দিনের উপহার চুরি করে নিয়েছে চোর। সিঁধেল চোরেরা শিশুদের জন্য রাখা খেলনা, পুতুল, খাবার ও কাপড় অক্সফোর্ডের ওয়ালটন স্ট্রিটের একটি অব্যবহৃত শোবার ঘর থেকে চুরি করে নেয়। পরে র্যাপিং পেপারগুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায়।
যুক্বরাজ্যের অক্সফোর্ড ওয়ালটন স্ট্রীটে বড়দিনের ভোরে এই ঘটনা ঘটায় চোরেরা এবং পুলিশ এখন প্রত্যক্ষদর্শীদের খুঁজছে।
থেমস ভ্যালির পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, চোর একই সময়ে অন্তত পাঁচটি ব্যাগ নিয়ে পালিয়েছে।
পুলিশ কমিশনার রেবেকা নাইটেংগেল বলেন, বড়দিনের উপহারগুলো খোলা ছিলো এবং চুরি হওয়া স্থানের পাশে র্যাপিং পেপারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিলো। তবে অপরাধীদের কোনো বর্ণনা দেয়নি।








