স্পোর্টস

ব্ল্যাটারকে সরে যেতেই হবে: ফিফা স্পন্সর

ব্ল্যাটারকে সরে যেতেই হবে: ফিফা স্পন্সর

সেপ ব্ল্যাটারকে অবশ্যেই সরে যেতে হবে বলে হুঁশিয়ারী দিয়েছে কোকাকোলা, ম্যাকডোনাল্ডস ও ভিসা মাস্টারকার্ডের মতো ফিফা’র শীর্ষ স্পন্সররা।

এর আগে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।

গত সপ্তাহে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ ফিফা সভাপতির কথিত অনিয়মগুলো খতিয়ে দেখার জন্য তদন্ত করার ঘোষণা দেয়। তারই প্রতিক্রিয়ায় ফিফা’র শীর্ষ স্পন্সর’রা সেপ ব্ল্যাটার’কে দ্রুত পদত্যাগের আহ্বান জানায়।

১৯৫০ সাল থেকে কোকাকোলা, ১৯৯৪ থেকে ম্যাকডোনাল্ডস এবং নতুন স্পন্সর ভিসা’র মতো ধনী প্রতিষ্ঠানগুলো ফিফার বিভিন্ন ইভেন্টের স্পন্সরশীপের সঙ্গে জড়িয়ে আছে।

তবে স্পন্সরদের আহ্বান ও চোখরাঙ্গানি’কে অগ্রাহ্য করার কথাই জানিয়েছেন ৭৯ বছর বয়সী ফিফা সভাপতি।

বিষয়:ফিফাসেপ ব্ল্যাটার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…