বলের পর বলে খেলে থিতু হয়ে যাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েটকে অবশেষে আউট করতে পেরেছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে দুই দিন মিলিয়ে তিনবার বেঁচে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্যক্তিগত ৯৪ রানে সাজঘরে ফিরেছেন খালেদ আহমেদের বলে এলবিডব্লিউ হয়ে।
অল্পের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও যেভাবে ব্যাট করেছেন তা ব্যক্তিগত ল্যান্ডমার্কের চেয়ে কম নয়। ধৈর্য নিয়ে ২৬৮ বল মোকাবেলা করেছেন। মেরেছেন ৯টি বাউন্ডারি।
স্বাগতিকরা দুইশ ছোঁয়ার আগেই মূল্যবান উইকেট ব্র্যাথওয়েটকে ফেরাতে পেরেছে সাকিব আল হাসানের দল। এ প্রতিবেদন লেখার সময় উইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৯৭ রান। বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৩ রানে থামিয়ে লড়াকু সংগ্রহের পথে হাঁটছে স্বাগতিকরা।








