চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রোঞ্জের লড়াইয়ে বিউটিকে হারালেন দিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ১১, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

এশিয়া কাপ আর্চারিতে মেয়েদের রিকার্ভ এককে ‘অল বাংলাদেশ’ লড়াইয়ে ব্রোঞ্জ জিতেছেন দিয়া সিদ্দিকী। স্বদেশি বিউটি রায়কে হারের স্বাদ দিয়ে পদক তুলে নেন আর্চারির বিশ্বকাপে বাংলাদেশকে রুপা এনে দেয়া দিয়া।

ইরাকের সোলেমানিয়ায় বুধবার আসরের শেষদিনে আরও দুটি পদক জিতেছেন বাংলাদেশের আর্চাররা। ছেলেদের ও মেয়েদের দলগত রিকার্ভ ইভেন্টে আসরে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় রুপা জেতে লাল-সবুজের দল।

এদিন দলগত রিকার্ভ ইভেন্টে ছেলে-মেয়ে দুটিতেই বাংলাদেশকে হারিয়েছেন ভারতের আর্চাররা। রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ ত্রয়ীর পর সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় ত্রয়ীর।

এশিয়া কাপের এবারের আসরে এপর্যন্ত সোনা না জিতলেও ছয়টি পদক তুলে নিয়েছেন রোমান-দিয়ারা। যার মাঝে ৩টি রুপা ও ৩টি ব্রোঞ্জ পদক। ছেলেদের এককের রিকার্ভ ইভেন্টে শেষদিনে সোনার লড়াইয়ে নামবেন লাল-সবুজ তারকা রোমান সানা।

আগেরদিন মেয়েদের দলগত কম্পাউন্ড ও মিশ্র ইভেন্টে দুই ব্রোঞ্জ জয়ের পর আসরের প্রথম রুপা আসে কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগে। ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয় মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানদের।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারিআশিকুজ্জামানইরাকদিয়াবিউটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গণভোটের গেজেট প্রকাশ: ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৮২ লাখ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া বার্তা

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT