চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো এখনই না খোলার আহ্বান ইউনিয়নের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ন ৩০, আগস্ট ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো আগামী মাসেও খুলে দেওয়া উচিত হবে না বলে জানিয়েছে দেশটির ইউনিভার্সিটি এন্ড কলেজ ইউনিয়ন (ইউজিইউ)।

সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাতিল করে অনলাইনে পাঠদান চালু রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শিক্ষার্থীদের করোনাভাইরাসের ঝুঁকিতে না ফেলার চিন্তা থেকে এই আহ্বান জানায় ইউনিয়ন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার পরিকল্পনা করেছেন। বিশেষ করে স্কুলগুলো পুনরায় চালুতে জোর দিচ্ছেন তিনি।

বরিস জনসন বলেছেন, সাধারণ শিক্ষার জন্যে স্কুলগুলো খুলে দেয়া এখন জাতীয় অগ্রাধিকার। এছাড়া লকডাউন থেকে ব্রিটেনকে সরিয়ে নিয়ে অর্থনীতিকে পুরোদমে চালু করা একটা পরীক্ষাও।

তবে এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত আনা খুব বেশি তাড়াতাড়ি ‍ও ঝুঁকি হয়ে যাবে বলছে বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ইউনিয়ন।

Reneta

ইউনিয়নের সাধারণ সম্পাদক জো গ্রেডি এক বিবৃতিতে বলেন, দেশজুড়ে মিলিয়নের অধিক শিক্ষার্থীকে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ ও এবং বিপর্যয় ডেকে আনবে। এতে করে কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গের জন্য তা দায়ী হতে পারে। আশা করি সরকার এই বিষয়ে খুব সতর্কতার সাথে ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করবে।

তিনি এই বছর সরকারকে সমস্ত শিক্ষাই অনলাইনে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ব্রিটেনে এরই মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরে পুনরায় চালু করার  জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বলছে যে, তারা ইতোমধ্যে প্রস্তুতির জন্য অনেক অর্থও ব্যয় করে ফেলেছেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে গত মার্চ মাস থেকে ব্রিটেনের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ইউরোপের দেশগুলোতে ইংল্যান্ড করোনাভাইরাসের দ্বারা সর্বাধিক আক্রান্ত দেশ। দেশটিতে ৩ লাখ ৩২ হাজারের অধিক মানুষ আক্রান্ত এবং মারা গে্ছে ৪১ হাজার ৪৯৮ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্ববিদ্যালয়ব্রিটেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT