চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টার ওয়ারস’ ছবিতে বৃটিশ দুই যুবরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ন ২০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
যুবরাজ

যুবরাজ

হলিউডে অভিনয় করলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য উইলিয়াম ও হ্যারি। ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন এই দুই যুবরাজ।

‘স্টার ওয়ারস’ সিরিজের আগের পর্বের মতো এই পর্বেও ফিন চরিত্রে থাকছেন অভিনেতা জন বয়েগা। জন বয়েগাই ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও হ্যারির অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন। গত সপ্তাহে একটি রেডিও স্টেশনে জন বয়েগাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, ‘দুই প্রিন্স এসেছিলেন ছবির সেটে এবং অভিনয় করেছেন। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। লুকানোর জন্য প্রসঙ্গ এড়িয়ে যেতে যেতে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। শেষ পর্যন্ত খবর ফাঁস হয়ে গেছে এবং শুটিংয়ে তাদের ছবিও প্রকাশিত হয়েছে।’

জানা গেছে, ছবিতে সৈনিক হিসেবে দেখা যাবে রাজপুত্রদের। তাদের পরনে থাকবে সাদা হেলমেট ও সাদা পোশাক। ছবিতে আরেক সৈনিক হিসেবে অল্প সময়ের জন্য দেখা যাবে হলিউড তারকা টম হার্ডিকে।

রায়ান জনসন পরিচালিত ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’ মুক্তি পাবে এ বছর ১৫ ডিসেম্বর। ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচারস পরিবেশিত এই ছবিতে আরও অভিনয় করছেন অ্যাডাম ড্রাইভার, ডেইজি রিডলি, অস্কার ইসাক, লুপিটা ইয়োঙ্গো, অ্যান্ডি সার্কিস, বেনিসিও দেল তোরো, মার্ক হ্যামিল, লরা ডার্ন ও প্রয়াত ক্যারি ফিশার। ভ্যারাইটি।

যুবরাজ
ছবিতে সৈনিক হিসেবে দেখা যাবে রাজপুত্রদের
যুবরাজ
অভিনেতা জন বয়েগা ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও হ্যারির অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন
Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়উইলিয়ামডায়নাপ্রিন্সবৃটিশযুবরাজস্টার ওয়ারসহলিউডহ্যারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT