চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে ভোটগ্রহণ চলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ১৩, মার্চ ২০১৮
রাজনীতি
A A

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’

‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ’

কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মোবাইল টিমে ২৭৩ জন ও স্ট্রাইকিং ফোর্সে ১৩০ জন পুলিশ, স্ট্রাইকিং ফোর্সে ১শ’ জন এপিবিএন, প্রতি কেন্দ্রে ১৪ জন করে ১ হাজার ৩৬ জন আনসার সদস্য, মোবাইল টিমে ৪০ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১০ জন ব্যাটালিয়ান আনসার এবং ৭ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২৬টি মোবাইল টিম মোতায়েন রয়েছে। 

গাইবান্ধা-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ১০ জন পুলিশসহ ২৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Reneta

মোবাইল টিমে ৩০১ জন ও স্ট্রাইকিং ফোর্সে ১৬০ জন পুলিশ, মোবাইল টিমে ১৫০ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১৫০ জন এপিবিএন, প্রতি কেন্দ্রে ১৪ জন করে ১ হাজার ৫২৬ জন আনসার সদস্য, মোবাইল টিমে ১৭২ জন এবং স্ট্রাইকিং ফোর্সে ১৫০ জন ব্যাটালিয়ান আনসার এবং ৮ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১৮টি মোবাইল টিম মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।  তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন ফরহাদ হোসেন সংগ্রাম, জাপার রেজওয়ান আহমেদ ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী আবুল কাশেম।

এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪১০ জন ও নারী ভোটার ১ লাখ ৩ হাজার ৫৯৯ জন। এখানে মোট ৭৪টি ভোটকেন্দ্র রয়েছে।

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ-দলীয় সাংসদ গোলাম মোস্তফা আহমেদ গত ১৯ ডিসেম্বর মারা যান।  তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নিহত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বোন আফরুজা বারী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী জিয়া জামান ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম।
এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৮ হাজার ৫৫৬ জন ও মোট ভোটকেন্দ্র ১০৯টি।

ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী আসনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং গাইবান্ধা-১ নির্বাচনী আসনে রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম সাহতাব উদ্দিন রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উপ-নির্বাচনভোটগ্রহণ
শেয়ারTweetPin1

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT