চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের জয়যাত্রা থামিয়ে কোয়ার্টারে ইকুয়েডরও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ন ২৮, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
brazil-ecuador-

brazil-ecuador-

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রাজিলের জয়যাত্রা থামিয়ে কোপা আমেরিকা মিশনে টিকে থাকার রাস্তা করে নিয়েছে ধুঁকতে থাকা ইকুয়েডর। বিপরীতে, টানা ১০ জয়ের পর ড্রয়ের স্বাদ পেলো টিটের শিষ্যরা।

গ্রুপ ‘বি’র ম্যাচে রোববার ভোররাতে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল।

এই গ্রুপে শীর্ষে থেকেই ঘরের মাঠে কোপার আসরে কোয়ার্টারে গেল প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। ৪ ম্যাচে ৩ জয়ের পিঠে এক ড্রয়ে ১০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৭ পয়েন্টে দুইয়ে পেরু।

পেরু গ্রুপপর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে আসর শেষ করল দলটি। ৪ ম্যাচে ৪ পয়েন্টে টেবিলের তিনে কলম্বিয়া ও ৩ পয়েন্টে চারে ইকুয়েডর।

দারুণ ছন্দে থাকা নেইমার-কাসেমিরোকে বসিয়ে রেখে মাঠে নেমেছিল সেলেসাওরা। তবে বরাবরের মতো মাঠের খেলায় আধিপত্য ছিল ব্রাজিলেরই। ৩৭ মিনিটে আনে লিডও।

এসময় ব্রাজিলকে গোল এনে দেন এডের মিলিতাও। এভারটনের ফ্রি কিক থেকে আসা বলে মাথা খাটিয়ে জালে জড়ান স্বাগতিক ডিফেন্ডার। তাতে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করা নিশ্চিত হয় সেলেসাওদের।

Reneta

মধ্যবিরতির পর ফিরেই অবশ্য ধাক্কা খায় ব্রাজিল। চার মিনিটের ব্যবধানে দুটি আক্রমণ ব্যর্থ হয়ে যাওয়ার পর ৫৩ মিনিটে গোল করে ইকুয়েডর। সমতায় ফেরানো গোলটি করেন অ্যাঞ্জেল মিনা, বলের যোগানদাতা ছিলেন এনার ভ্যালেন্সিয়া।

ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি আক্রমণ শানিয়েছে স্বাগতিকরা। কিন্তু জাল খুঁজে নিতে পারেনি। তাতে ড্রয়েই মাঠ ছাড়তে হয় হলুদ সাম্বাদের।

Jui  Banner Campaign
ট্যাগ: ইকুয়েডরকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT