চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটে-বলে অনেক ভালোর আশায় সৌম্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ২২, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অনুশীলনে নিয়মিত বোলিং করছেন সৌম্য সরকার। রোববারও ব্যাটিংয়ের পর বল হাতে ঘাম ঝরালেন গাজী গ্রুপ চট্টগ্রামের তারকা। মঙ্গলবার শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে তিনি নিজেকে মেলে ধরতে চান দ্বৈত ভূমিকায়।

সাত মাসের করোনা বিরতির পর অক্টোবরে হওয়া বিসিবি প্রেসিডেন্ট কাপে হাসেনি সৌম্যর ব্যাট। ছিলেন নিজের ছায়া হয়ে। ব্যর্থতার খোলস থেকে টাইগার ওপেনার নিজেকে বের করতে চান টি-টুয়েন্টি আসরটি মাতিয়ে। মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমকে জানালেন সে কথাই।

‘নতুন টুর্নামেন্ট তো, ভালো করার চেষ্টা করব। আমাদের এবছর যে টিমটা হয়েছে, অবশ্যই অনেক ভালো হয়েছে মনে হচ্ছে। সবদিক দিয়েই ভালো, আশা করি ভালো একটা টুর্নামেন্ট যাবে। প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্স ভালো ছিল না। অবশ্যই এবার চেষ্টা করব ওইটাকে পেছনে ফেলে যেন এই টুর্নামেন্টটা অনেক ভালো কাটাতে পারি।’

‘যেহেতু এখন বল করি, বলটাও করব ব্যাটিংয়ের পাশাপাশি। যেকোনো টুর্নামেন্টেই তো একটা লক্ষ্য থাকে। আমার নিজেরও একটা লক্ষ্য আছে। চেষ্টা করব লক্ষ্যটা পূরণ করার।

‘যদি এখন বোলিংও করি, বোলিং যখনই করব, চেষ্টা করব বোলিং পারফরম্যান্সেও যেন নিজের পারফর্মটা হয়। পাশাপাশি ব্যাটিং তো আছেই। মূলত আমি ব্যাটিং করি।’

পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজি আসর বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ শুরু হবে মঙ্গলবার। বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিন সন্ধ্যার ম্যাচে সৌম্য-লিটনদের চট্টগ্রামের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামবিসিবিলিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT